বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৪ ১০৩ 51 A560 GAS LONE VEN Gal 0 SAE OS (oiib lS ) Ss ৯ ‘দূর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের কাছ মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, এবং যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয় ।' {সুরা মুতাফফিফিন : আয়াত ১-৩| এভাবে আল্লাহপাক ৮:5৮ ৩১০১১ J$০৷ 13551 ‘তোমরা ন্যায়সঙ্গতভাবে মেপো ও ওজন করো ।** বলে এই সত্যকে বর্ণনা করে দিলেন যে, মাপে ও ওজনে ন্যায়নীতি অবলম্বন করা শুধু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের যাবতীয় কাযকলাপে এই পূর্ণতা থাকা আবশ্যক যে, আল্লাহ তাআলা এবং তার বান্দাগণের যাবতীয় হক ও তাদের প্রতি কর্তব্য পালনে এই একটি নীতিকে মূল ভিত্তি বানিয়ে নেয়। কোনো ক্ষেত্রে এবং কোনো অবস্থাতেই যেনো ন্যায় ও ইনসাফের পাল্লাকে হাতছাড়া না করে। আর ক্রুয়-বিক্রয়ের মধ্যে মাপে ও ওজনে কম না করা এবং ইনসাফকে ঠিক রাখা যেনো একই মাপকাঠি ৷ যে-ব্যক্তি মানবজীবনে সাধারণ লেনদেনের ব্যাপারে ইনসাফ ঠিক রাখে না তার থেকে কী আশা করা যেতে পারে? সে কি ধর্মীয় ও পার্থিব গুরুত্বপূর্ণ ব্যাপারে ইনসাফ ও ন্যায়নীতিকে কাজে লাগাবে? 8. অবস্থার সংশোধনের পর আল্লাহর জমিনে ফাসাদ বিস্তার করার চেয়ে বড় কোনো অপরাধ নেই । কেননা, জুলুম, হত্যা, সতীতৃবিনাশ-তুল্য বড় বড় অপরাধগুলোর ভিত্তি ও মূল হলো এই হীন স্বভাব । ৫. বাতিলের একটি বড় পরিচয় এই যে. না তার নিজের পক্ষে কোনো স্পষ্ট বা উজ্বল প্রমাণ আছে, না তা কোনো স্পষ্ট প্রমাণকে বরদাশত করতে পারে । বাতিলের সামনে যখন দলিল-প্রমাণের আলো এসে উপস্থিত হয়, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং চোখ বন্ধ করে ফেলে । আর ওই আলোর উপস্থিতি সহ্য করতে না পেরে দলিল ও প্রমাণের জবাব ক্রোধ, হুমকি-ধমকি ও হত্যার মাধ্যমে প্রদান করতে প্রস্তুত হয়ে পড়ে । আপনারা আমষ্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এবং তাদের সঙ্গে সত্যের অনুসারীগণের জীবনের সঙ্গে তাদের বিপক্ষ ও বিরোধা বাতিল পৃজারীদের জীবন তুলনা করে দেখুন এবং ইতিহাসের পাতা থেকে পরিষ্কার সাক্ষ্য গ্রহণ ** সুরা হুদ : আয়াত ৮৬ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।