হযরত ইসমাইল আলাইহিস সালাম ৪ ১০০ osbnusdcchucnsiurionasnanannusduttconannnsnnhoacaadsunustttcntusasusreontaaUme ere uanescnnneeoenecteict +i sana ieee rE eeu তারপর ইসমাইলকে দুধ পান করালেন । ফেরেশতা হযরত হাজেরাকে বললেন, দুশ্চিন্তা ও ভয় করো না । আল্লাহ তোমাকে এবং তোমার এই শিশুপুত্রকে ধ্বংস করবেন না । এটা বাইতুল্লাহ শরিফের স্থান । তা নির্মাণ করার দায়িত্ব এই শিশু ও তার পিতা হযরত ইবরাহিম আ.-এর অদৃষ্ট নির্ধারিত হয়েছে। এ-কারণে আল্লাহ এই বংশকে ধ্বংস করবেন না। বাইতুল্লাহর সেই স্থানটি কাছেই দেখা যাচ্ছিলো; কিন্তু পানির স্রোত ডান দিকের ও বাম দিকের সেই অংশকে বরাবর করে যাচ্ছিলো। সে-সময়েই বনি জুরহামের একটি গোত্র ওই উপত্যকার কাছে এসে থামলো । তারা দেখলে কিছুটা দূরেই পাখি উড়ছে। জুরহাম গোত্রের লোকেরা বললো, এটা পানির লক্ষণ । ওখানে অবশ্যই পানি আছে । জুরহামিরা এসে হযরত হাজেরার কাছে ওই স্থানের বসবাস করার অনুমতি প্রার্থনা করলো ৷ হযরত হাজেরা বললেন, অবস্থান করতে পারো, তবে পানিতে মালিকানাস্বত্বের অংশীদার হতে পারবে না। জুরহামিরা আনন্দের সঙ্গে তা মেনে নিলো এবং ওখানেই বসবাস করতে শুরু করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হাজেরা নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও সঙ্গলাভ করতে চাচ্ছিলেন। কেউ যেনো ওখানে এসে বসবাস করে। তাই তিনি আনন্দের সঙ্গে বনি জুরহামকে ওখানে বসবাস করার অনুমতি দিলেন। জুরহামিরা লোক পাঠিয়ে নিজ নিজ বংশের অবশিষ্ট লোকরদেরকে ওখানে নিয়ে এলো। তারা ওখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে লাগলো। এদের মধ্যেই হযরত ইসমাইল আ. থাকতেন এবং খেলাধুলা করতেন। জুরহামি লোকদের থেকে তাদের ভাষা শিখতেন। ইসমাইল আ. বড় হয়ে উঠলে তার চাল- চলন এবং তার সৌন্দর্য ও কান্তি জুরহামিদের খুব পছন্দ হলো। তারা নিজ বংশের এক কন্যার সঙ্গে তার বিয়ে করিয়ে দিলো । এর কিছুকাল পরেই হযরত হাজেরা রা.-এর ইন্তেকাল হলো। হযরত ইবরাহিম আ. প্রায়শই তার পরিবারকে দেখার জন্য ওখানে আসতেন । তিনি একবার ওখানে এলেন । তখন ইসমাইল আ. ঘরে ছিলেন না। তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বললেন, জীবিকার অন্বেষণে বাইরে গেছেন। ইবরাহিম আ. জিজ্ঞেস করলেন, তোমাদের দিনকাল চলছে কীভাবে? ইসমাইলের স্ত্রী বললেন, খুব বিপদ-আপদ ও অস্থিরতার মধ্য দিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।