হাজেরা কয়েকদিন পর্যন্ত মশক থেকে পানি এবং থলে থেকে খেজুর খেতে থাকলেন এবং শিশুপুত্র ইসমাইলকে দুধ পান করালেন । অবশেষে এমন সময় এলো যখন পানিও থাকলো, খেজুরও থাকলো না। তখন তিনি অস্থির হয়ে পড়লেন । যেহেতু তিনি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন, তাই তার বুকের দুধও শুকিয়ে গিয়েছিলো । ফলে শিশু ইসমাইলও তৃষ্ণাত ও ক্ষুধার্ত থাকলো । অবস্থা যখন অন্যদিকে মোড় নিতে শুরু করলো এবং শিশু ইসমাইল অস্থির হয়ে পড়লো, তখন হাজেরা রা. ইসমাইলকে রেখে দূরে:গিয়ে বসলেন । যেনো এমন নিদারুণ সময়ে প্রাণতুল্য পুত্রের মুমূর্ষু দশা নিজের চোখে দেখতে না হয়। কিছু একটা ভেবে তিনি নিকটবর্তী সাফা পাহাড়ের ওপর আরোহণ করলেন। হয়তো আল্লাহর কোনো বান্দাকে দেখতে পাবেন অথবা পানি দেখতে; কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না । এরপর শিশুপুত্রের ভালোবাসায় অস্থির হয়ে দৌড়ে তার কাছে এলেন, আবার অপরদিকে নিকটবতী পাহাড় মারওয়ার ওপর আরোহণ করলেন। ওখানেও যখন কিছুই দেখতে পেলেন না; আবারো দৌড়ে উপত্যকায় শিশুপুত্রের কাছে চলে এলেন। এভাবে সাতবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ালেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জায়গায় পৌছে বললেন, “এটাই সেই ‘সাফা ও মারওয়ার মধ্যস্থলের দৌড় (সায়ি)' যা হজের সময় হাজিরা করে থাকে” সর্বশেষ যখন হযরত হাজেরা মারওয়া পাহাড়ের উপরে ছিলেন, তখন তার কানে একটি আওয়াজ এলো । তিনি চমকে উঠলেন এবং মনে মনে ভাবলেন, কেউ ডাকছে। কান পাতলেন, আবারো সেই আওয়াজ শুনলেন । হাজেরা বললেন, “যদি তুমি কিছু সাহায্য করতে পারো তবে সামনে আসো । আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি।” এরপর তিনি দেখলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আ. । ফেরেশতা তার যমযম কূপ রয়েছে। সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে পানি উথলে উঠলে লাগলো । হযরত হাজেরা রা. তা দেখে পানির চারদিকে বাধ বাধতে লাগলেন; কিন্তু পানি উথলে উঠতেই থাকলো । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জায়গায় পৌছে বললেন, “আল্লাহ তাআলা ইসমাইলের মাতার প্রতি রহম করুন, যদি তিনি যমযমকে এভাবে না রুখতেন এবং তার চারপাশে বাধ না বাধতেন তাহলে আজকে তা এক মহা শক্তিশালী www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।