ছিলো। পানিরও নামগন্ধ পর্যন্ত ছিলো না। তাই হযরত ইবরাহিম আ. এক মশক পানি ও এক থলে খেজুর তাদের কাছে রেখে গেলেন। তারপর মুখ ফিরিয়ে নিয়ে রওয়ানা হলেন। হযরত হাজেরা রা. তার পেছনে পেছনে এ-কথা বলতে বলতে চললেন, হে ইবরাহিম, আপনি আমাদেরকে এই উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছেন? এখানে কোনো মানুষও নেই, কোনো সহায়ও নেই, দুঃখ-কষ্টের কোনো সঙ্গীও নেই । হাজেরা রা. অনবরত এসব কথা বলে চললেন; কিন্তু ইবরাহিম আ. নীরবেই চলে যাচ্ছিলেন। অবশেষে হযরত হাজেরা রা. জিজ্ঞেস করলেন, “আপনার রবই কি আপনাকে এমন আদেশ করেছেন?” তখন ইবরাহিম আ. বললেন, “হ্যা, তা আমার রবের আদেশেই হয়েছে” এ- কথা শুনে হাজেরা বললেন, “1 যদি আল্লাহরই হুকুম হয়ে থাকে তবে এতে কোনো সন্দেহ নেই যে, তিনি আমাদেরকে ধ্বংস ও বরবাদ করবেন না। এরপর তিনি ফিরে এলেন । হযরত ইবরাহিম আ. চলতে চলতে একটি টিলার ওপর এমন স্থানে পৌছলেন যে তার পরিবারবর্গ (হযরত হাজেরা রা. ও হযরত ইসমাইল আ.) তার দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তিনি বর্তমান কা'বাগৃহের তৎকালীন শূন্যস্থানের দিকে মুখ করে এবং দুই হাত তুলে এই দোয়া করলেন__ ed) AAO Us 0) 3 yp ED EE A OA! or 45) *-! E38 rl sul xb sa) (etn) 3°) 03 “হে আমার প্রতিপালক, (আপনি দেখছেন যে,) আমি আমার ংশধরদের কতিপয়কে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় (যেখানে খেত-কৃষ্টির নামচিহ্নও নেই) তোমার পবিত্র গৃহের কাছে, হে আমার প্রতিপালক, এইজন্য যে, তারা যেনো সালাত কায়েম করে (যেনো এই সম্মানিত ঘরটি তাওহিদের উপাসনাকারীদের থেকে শূন্য না থাকে) । অতএব তুমি (নিজ অনুগ্রহ ও দয়ায়) কিছু মানুষের অস্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দিয়ে (জমিন থেকে উৎপন্ন শস্যাদির মাধ্যমে) তাদের রিযিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে ।” [সুরা ইবরাহিম : আয়াত ৩৭] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।