বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সন্তান অনেক বেশি বাড়িয়ে দেবো । এমনকি সংখ্যাধিক্যের কারণে তাদের গণনাও করা যাবে না । আল্লাহর ফেরেশতা আরো বললেন, তুমি গর্ভবতী । তুমি একটি পুত্র সন্তান জন্মদান করবে। তার নাম রেখো ইসমাইল । আল্লাহ তাআলা তোমার দুঃখ-কষ্টের কথা শুনেছেন। তোমার সেই পুত্রটি হবে যাযাবর শ্রেণির লোক। তার হাত হবে সবার বিরোধী এবং তার বিরোধী হবে সবার হাত । সে তার সব ভাইয়ের সামনে বসবাস করবে।”*২ হযরত হাজেরা রা. সেই স্থানে ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করলেন। সেই স্থানে একটি কূপ ছিলো । হযরত হাজেরা স্মৃতিচিহনস্বরূপ সেই কুপটির নাম রাখলেন ‘জীবদ্দশায় দৃষ্ট ব্যক্তির কূপ’ । কিছুকাল পরেই হযরত হাজের পুত্রসন্তানের জন্ম দিলেন। ফেরেশতাদের ভবিষ্যদ্বাণী অনুসারে তার নাম রাখা হলো ইসমাইল । হাজেরাপ্রসূত সেই পুত্রের নাম রাখলেন ইসমাঈল । আর যখন হাজেরার গর্ভ থেকে তার পুত্র ইসমাইল জন্মখঘহণ করলেন, তখন ইবরাহিমের বয়স ছিলো ৮৬ বছর ।”** আল্লাহপাক ইসমাইলের পর হযরত ইবরাহিম আ.-কে ইসহাকের সুসংবাদ প্রদান করলেন । কিছুটা পরেই তার বিস্তারিত বিবরণ আসবে । কিন্তু ইবরাহিম আ. সেই সুসংবাদের জন্য খুব বেশি আনন্দ প্রকাশ করলেন না । তার পরিবর্তে তিনি এই প্রার্থনা করলেন : “আর ইবরাহিম আল্লাহর দরবারে এই প্রার্থনা জানালেন, আমি আশা করি, ইসমাইল যেনো তোমার কাছে জীবিত থাকে ।”* আল্লাহ তাআলা ইবরাহিম আ.-এর প্রার্থনার জবাব দিলেন : “ইসমাইল সম্পর্কে আমি তোমার প্রার্থনা শুনলাম । দেখো, আমি তাকে বরকত দান করবো। তার সন্তান হবে অনেক । তাকে অনেক বেশি বাড়িয়ে দেবো এবং তার বংশে বারোজন সরদার জন্মলাভ করবে। আর আমি তাকে এক বিরাট সম্প্রদায়ে পরিণত করবো ।** * ডাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৬, আয়াত ৭, ১২। * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৬, আয়াত ১৫, ১৬। * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৭, আয়াত ১৮। * ডাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৭, আয়াত ২০ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।