হযরত ইবরাহিম আ. তখন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তার বাসগৃহের মালিক এক বাদির গর্ভজাত গোলাম আল-ইয়ারায দিমাশকি। একদিন হযরত ইবরাহিম আ. একটি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে সাস্তবনা দিলেন । এই মর্মে তাওরাতে বর্ণিত আছে : “ইবরাহিম বললেন, হে খোদা, আপনি কি আমাকে দান করবেন । আমি তো সন্তানহীন জীবন কাটাচ্ছি। আমার গৃহের মালিক আল-ইয়ারায । এরপর একদিন ইবরাহিম বললেন, আপনি আমাকে সন্তান দিলেন না, দেখুন, আমার বাদির গর্ভজাত গোলাম আমার উত্তরাধিকারী হবে। তখন তার ওপর আল্লাহর বাণি নাযিল হলো। আল্লাহ বললেন, এই গোলাম তোমার উত্তরাধিকারী হবে না; বরং যে-সন্তান তোমার গওুরস থেকে জন্মগ্রহণ করবে সে-ই তোমার উত্তরাধিকারী হবে৷” এই প্রার্থনা এইভাবে কবুল হলো যে, হযরত ইবরাহিম আ.-এর দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা রা. গর্ভবতী হলেন। যেমন তাওরাতে উল্লেখ করা হয়েছে : “আর (উল্লিখিত প্রার্থনার পর) তিনি হাজেরার নিকট গেলেন এবং তিনি (হাজেরা) গর্ভধারণ করলেন ।”** হযরত সারা রা. যখন এটা জানতে পারলেন, তিনি মনুষসুলভ স্বভাব ও হাজেরাকে নানা প্রকারে উত্ত্যক্ত করতে লাগলেন । হযরত হাজেরা বাধ্য হয়ে তার কাছ থেকে চলে গেলেন । এই ঘটনা সম্পর্কে তাওরাত বলছে : “আর আল্লাহর ফেরেশতারা তাকে (হযরত হাজেরাকে) প্রান্তরে পানির এক ঝরনার কাছে পেলেন। এটি সেই ঝরনা যা ‘ছুররে’ পথের পাশে অবস্থিত । ফেরেশতারা বললেন, হে সারার খেদমতগার হাজেরা, তুমি এখানে কোথা থেকে এলে? তুমি কোন দিকে যাচ্ছো? হাজেরা বললেন, আমি বিবি সারার কাছ থেকে পালিয়ে এসেছি । আল্লাহর ফেরেশতারা বললেন, তুমি বিবি সারার কাছে ফিরে যাও এবং তার আনুগত্য করো ও খেদমতগার থাকো । এরপর আল্লাহর ফেরেশতা বললেন, আমি তোমার % তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ১৫, আয়াত ২-৪ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।