বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

এ-আয়াতটি এ-কথা ব্যক্ত করছে যে, হযরত ইবরাহিম আ. দুনিয়াতেই শত্ৰুই ছিলেন এবং এই শত্রুতার ওপরই তার মৃত্যু হয়েছিলো। তাই তিনি দুনিয়াতেই তার নিজের অসন্তোষ এবং সম্পর্কহীনতা ঘোষণা করে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন, আল্লাহর শত্রুর সঙ্গে আল্লাহর বন্ধুর কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। তাহলে, এই অবস্থার পর রেওয়ায়েতটির এই বিষয়বস্ত কেমন করে শুদ্ধ হতে পারে? inl SAE A MALS OA LLL করার পর সেগুলোর জবাব দিচ্ছেন এভাবে : হযরত ইবরাহিম আ. SEONG RTS ঘোষণা করেছিলেন__এ-প্রসঙ্গে দুটি রেওয়ায়েত বর্ণিত আছে ৷ ১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ইবনে জারির রা. বিশুদ্ধ সনদের সঙ্গে বর্ণনা করেছেন, যখন কুফর ও শিরকের অবস্থায় আযারের মৃত্যুর হয়ে গেলো, তখন হযরত ইবরাহিম আ.-এর নিশ্চিত বিশ্বাস জন্মালো যে, আযার আল্লাহর শত্ররূপে মৃত্যুবরণ করেছে। তাই তিনি আযারের সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনার যে-ওয়াদা করেছিলেন তা ত্যাগ করলেন এবং তার প্রতি অসম্তুষ্টি ও সম্পর্কহীনতা ঘোষণা করে দিলেন। ২. এই রেওয়ায়েতও ইবনে জারির থেকে বর্ণিত, তিনি বলেছেন, আযারের প্রতি হযরত ইবরাহিম আ.-এর অসন্তোষ এবং নিঃসম্পর্কতা ঘোষণা করার বিষয়টি দুনিয়াতে নয়, কিয়ামতের দিন ঘটবে । আর তা এভাবে ঘটবে যেমন পূব-উল্লিখিত রেওয়ায়েতটিতে বর্ণিত হয়েছে। অর্থাৎ, যখন আযারের আকৃতি পরিবর্তন করে মড়াখেকো বিড়ালে পরিণত করা হলো, তখন হযরত ইবরাহিম আ. দৃঢ় বিশ্বাস করলেন যে, এখন আর পিতার জন্য মাগফেরাতের দোয়া করার অবকাশ মোটেই বাকি নেই । ক্রটি আলোচনা ও সমালোচনা প্রতি লক্ষ্য রেখে রেওয়ায়েত দুটির মধ্যে এক্য রক্ষা করার উপায় এই যে, ইবরাহিম আ. যদিও দুনিয়াতেই আযারের শিরকি মৃত্যু দেখে তার প্রতি অসন্তুষ্টি ও সম্পর্কহীনতা ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু যখন কিয়ামতের ময়দানে পিতার করুণ অবস্থা দেখবেন, তখন তার দয়া-গুণটি উথলে উঠবে এবং প্রাকৃতিক তাড়নাতেই তিনি মাগাফেরাত কামনার দিকে অগ্রসর হবেন। পরে আল্লাহপাক আযারকে বিড়ালে রূপাস্তরিত করে দিলে ইবরাহিম আ. তার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।