হযরত ইবরাহিম আ.-এর দোয়ার এই অংশটি আমাদের জন্য লক্ষ লক্ষ উপদেশ ও জ্ঞান লাভের উপকরণ ৷ কারণ, বিগত দেড় শতাব্দী থেকে চলনের ফলে যেভাবে অনৈসলামিক শক্তি, শাসকসুলভ উৎপীড়ন এবং যুলুমের নিচে চাপা পড়েছে এবং সবদিক থেকে অক্ষম ও নিরুপায় দেখা যাচ্ছে, তা আমাদেরকে এত তুচ্ছ ও হীন করে দিয়েছে যে, আমাদের মধ্য থেকে চিন্তা ও কর্মশক্তিগুলো লোপ পেয়ে গেছে। হীনতার অনুভূতিতে বিভোর হয়ে আমাদেরকে নির্ভয়ে ও নিশ্চিন্ত মনে এ-কথা বলতে দেখা যাচ্ছে যে, ইসলাম আল্লাহর ইবাদতের নামও নয় এবং সত্য আকিদা ও সৎকাজে পরিপুষ্ট জীবনের নামও নয়; বরং জড়বাদী শক্তি ও শাসনক্ষমতা এবং তার মাধ্যমে বিলাসিতা ও আনন্দভোগের অপর নাম ধর্ম বা ইসলাম । আর নামায, রোযা, হজ, যাকাত এই জড়বাদী শক্তি অর্জনের জন্য ডিসিপ্রিন এবং নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য এক ধরনের কর্মপস্থামাত্র। আর এটাই জান্নাতের স্বরূপ, সত্যপস্থীদের জন্য কুরআন মাজিদে যার ওয়াদা করা হয়েছে। সুতরাং, যদি এগুলো না-ই হলো, তবে এর অপর নাম জাহান্নাম । আর তারা বলে, পরকালের প্রতিশ্রুতি, হাশর, জান্নাত, জাহান্নাম __এ-সবকিছু নিছক মেনে নেয়া কল্পনা অর্থাৎ কাল্পনিক বিষয়মাত্র । কখনো এগুলো অস্তিত্বে আসবে না। নাউযুবিল্লাহ__আমরা আল্লাহর কাছে পানাহ চাই । আর যেসব জাতি পৃথিবীতে শক্তি ও মানমর্যাদা এবং তার মাধ্যমে আনন্দ ও ভোগবিলাসিত লাভ করেছে, কুরআনে বর্ণিত সত্যিকার মুমিন তারাই এবং তারাই এসব বৈশিষ্ট্যের হকদার । ওইসব খোদাপুজারী মুসলমান তার হকদার নয়, যারা এই এশ্বর্য থেকে বঞ্চিত ও অক্ষম । যেমন : আল্লামা মাশরেকি রচিত ‘তাযকিরাহ' গ্রন্থটি এই মতবাদেরই প্রতিধ্বনি এবং সত্যধর্ম ইসলামের শিক্ষার সঙ্গে সম্পর্কহীন ও অপরিচিত এবং বস্তুবাদের দ্বারা প্রভাবিত অধিকাংশ নব্য যুবকের বেপরোয়া চিন্তা ও নাত্তি ক্যসুলভ প্রেরণা এই হীন ও পরাজিত স্বভাবেরই দর্পণ । এটাই সেই ভয়ংকর রূপ, যার কল্পনা একত্ববাদের কেন্দ্র কা'বাগৃহের তাআলার পবিত্র রাসুল হযরত ইবরাহিম আ.-কে কম্পিত করে দিয়েছিলো। তিনি কাকুতি-মিনতি ও বিনয়ের সঙ্গে ওই অপবিত্র জীবন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।