এই অর্থটির নিদর্শন হলো, আলোচ্য আয়াতটির পূর্বে এই আলোচনা হয়েছে যে, হযরত ইবরাহিম আ. এবং তার উম্মত, যারা তার দাওয়াত সাহসের সঙ্গে এই ঘোষণা দিয়েছিলেন, £4, ৬1% ‘তোমরা যা-কিছু বিশ্বাস করো আমরা সেগুলোকে অস্বীকার করি।' আর আমাদের ও তোমাদের মধ্যে ইসলাম স্বীকার ও কবুল করা এবং না করা বিষয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং, এমতাবস্থায় অত্যন্ত জরুরি ছিলো যে, একজন আল্লাহভক্ত মানুষ, উচচ মর্যাদাবান নবী, উঁচু স্তরের পথপ্রদর্শক প্রার্থনা করবেন, হে অসীম ক্ষমতার অধিকারী, আপনি কোনোক্রমেই এবং কোনো অবস্থাতেই কাফেরদেরকে আমাদের ওপর প্রভাবশালী করবেন না। আর কাফেররা কোনোক্রমেই যেনো আমাদের ওপর এমন ক্ষমতা লাভ করতে না পারে, যাতে ঈমান ও কুফর সম্পর্কিত আমাদের এই ঘোষণা পরীক্ষা ও যন্ত্রণার কারণ হয়ে যায় এবং মুশরিকরা আমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে নেয়ার দুঃসাহস করতে পারে। তিন. হযরত ইবরাহিম আ. এখানে ‘ফেতনা’ বলে ‘আযাব’ অর্থ গ্রহণ করেছেন। কেননা, ফেতনার বিভিন্ন রূপের মধ্যে একটি ভয়ংকর রূপ হলো আযাব। তিনি আবেদন করছেন যে, হে আমার প্রতিপালক, আমাদেরকে এমন অবস্থায় কখনো পৌছাবেন না যাতে আমাদেরকে কাফের ও মুশরিকদের হাতে বিভিন্ন রকমের আযাবে আক্রান্ত হতে হয় এবং শেষফল এই দাড়ায় যে, নিজেদের হীনতা, দর্দ্রিতা, অপমান ও গোলামি এবং শত্রুদের পার্থিব সম্মান, মর্যাদা, উন্নতি এবং শাসকসুলভ এই হীনতা ও ক্ষতির মধ্যে নিপতিত হতাম না। আর শিরক ও কুফর যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে ঘৃণার বিষয় হতো, তবে এই কাফের ও মুশরিকের দল মান-মর্যাদা ও উন্নৃতি লাভ করতো না। অর্থাৎ, তখন আমরা সত্য আর অসত্যের মধ্যে পার্থক্যই করতে পারবো না । সুতরাং, আমাদেরকে এ-ধরনের ফেতনা থেকে চিরকালের জন্য সুরক্ষিত রাখুন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।