দেখলো, “বললো, আমার কন্যা এর ঘরে বাদি হয়ে থাকা অন্য ঘরে রাণী হয়ে থাকার চেয়ে উত্তম ৷" এই তাফসির এবং তাওরাতের আয়াত একত্র করলে এই সত্যটি সুন্দরভাবে স্পষ্ট হয়ে পড়ে যে, তাওরাতে হযরত হাজেরা শুধু এ-কারণে বাদি বলা হয়েছে যে, মিসরের বাদশা তাকে ইবরাহিম আ. ও সারা রা.- এর হাতে ন্যস্ত করে দেয়ার সময় বলেছিলো, “সে হযরত সারার খেদমতগার হয়ে থাকবে।” এর অর্থ এই ছিলো না যে তিনি বাদি ছিলেন।** কেননা, রাব্বি শিলুমিলু বর্ণনা করেছেন, হযরত হাজেরা মিসরের বাদশা ফেরআউনের কন্যা ছিলেন। হযরত আবু হুরায়রা রা. থেকে সহিহ বুখারি শরিফে জালিম বাদশা সম্পর্কিত যে-হাদিসটি উদ্ধৃত হয়েছে তাতেও এই বাক্যটির উল্লেখ আছে এবং তা রাব্বি শিলুমিলুর তাফসিরের সমর্থন করছে । sh paar b তার খেদমতগার থাকেন ।'*' সুতরাং বনি ইসরাইলের এই বিদ্রপ সত্য ও শুদ্ধ নয়__বনি-ইসমাইল আমদের চেয়ে নীচ ও হীন এই কারণে যে, তারা বাদির বংশধর এবং আমরা হযরত ইবরাহিম আ.-এর স্ত্রী সারার বংশধর ৷ তাদের এই উক্তি প্রকৃত ঘটনা ও ইতিহাস-বিরোধী । আর তাওরাতের অন্যান্য বিষয়বস্তুতে যেমন পরিবর্তন-পরিবর্ধন করা হয়েছে, তেমনি এ-বিষয়টিতেও পরিবর্তন-পরিবর্ধন করা হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণ ত্যাগ করে কেবল ‘বাদি’ শব্দটি অবশিষ্ট রাখা হয়েছে। হাজেরা মূলত হিক্র ভাষার শব্দ ‘হাগার’। হাগার শব্দের অর্থ অপরিচিত ও অনাত্মীয় ।*” যেহেতু তার জন্মভূতি ছিলো মিসর, তাই এই নামটি চালু হয়ে গেছে। কিন্তু ওই নীতি অনুসারে ধারণা ও অনুমানের নিকটবতী হলো, হাগার শব্দের অর্থ ‘পৃথক’ বা ‘বিচ্ছিন্ন'। আরবিতে হাজের শব্দের অর্থই তা-ই । ইনি যেহেতু নিজ জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে বা হিজরত ২ আরদুল কুরআন : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪১। * ব্রারাহিনে বাহেরা ফি হুররিয়াতি হাঞ্জেরা, মাওলানা গোলাম রসুল চিড়িয়াকুটি । *' সহিহুল বুখারি : হাদিস ৩৩৫৮ । ** আরদুল কুরআন : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪০ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।