তাওরাতে হযরত ইবরাহিম আ.-এর বংশপরিচয় নিমুরূপ : ইবরাহিম খলিলুল্লাহ বিন তারিহ বিন নাহুর বিন সারুজ বিন বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিহ বিন আরফাকশায বিন সাম বিন নুহ আ.। এই বিবরণটি তাওরাত ও ইতিহাসের অনুরূপ । কিন্তু কুরআন মাজিদে তার পিতার নাম আযার বলা হয়েছে। um dio Gd ELH Bf MT Vol dad 57 aml atl U6 BY (০৬১ 5১০) ‘স্মরণ করো, (সেই সময়ের কথা, যখন) ইবরাহিম তার পিতা আযারকে বলেছিলো, “আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি ।” [সুরা আন'আম : আয়াত ৭৪ আযার শব্দের বিশ্লেষণ যেহেতু ইতিহাস ও তাওরাত হযরত ইবরাহিম আ.-এর পিতার নাম আলেমগণ এ-বিষয়টির তথ্য বিশ্লেষণে দুই প্রকারের মত অবলম্বন করেছেন: ১। এমন একটি অবস্থা বের করা হোক, যাতে উভয় নামের মধ্যে সামঞ্জস্য ঘটে এবং অনৈক্য দূর হয়ে যায়। ২। তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তমূলক কথা বলে দেয়া হোক যে, এই দুটি নামের মধ্যে কোনটি সঠিক নাম এবং কোনটি ভুল; অথবা দুটি নামই সঠিক, কিন্তু ভিন্ন ভিন্ন লোকের নাম । প্রথম মতের আলেমগণের সিদ্ধান্ত এই, দুটি নামই এক ব্যক্তির সঙ্গে ংশ্রিষ্ট; ‘তারিহ’ ব্যক্তিবাচক নাম আর ‘আযার’ গুণবাচক নাম । তাদের মধ্যে কেউ কেউ বলেন, প্রতিমা-প্রেমিককে আযার বলা হয়। তারিহের মধ্যে যেহেতু প্রতিমা-নির্মাণ ও প্রতিমা-পূজা উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান ছিলো, এ-কারণে সে আযার উপাধিতে প্রসিদ্ধ হয়ে পড়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।