বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

যাইহোক । বুখারি ও মুসলিম শরিফের রেওয়ায়েতই হোক আর তাওরাতের রেওয়ায়েতই হোক, উভয় রেওয়ায়েতই মর্মার্থের দিক থেকে খুব কাছাকাছি এবং দুটির মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই । অবশ্য এসব রেওয়ায়েত থেকে যেসব কথা নিশ্চিতভাবে বুঝা যায় তা হলো, হযরত ইবরাহিম আ. তার স্ত্রী সারা রা. এবং ভ্রাতুষ্পুত্র লুত আ.- সহ মিসর গিয়েছিলেন। সেই সময় মিসরের রাজত্ব এমন এক বংশের লোকদের হাতে ছিলো যারা ‘সামি’ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখতো । এভাবে হযরত ইবরাহিম আ.-এর সঙ্গে তাদের বংশগত সংশ্লিষ্টতা ছিলো। মিসরে পৌছার পর ইবরাহিম আ. ও ফেরআউনের মধ্যে অবশ্যই এমন কিছু ঘটনা ঘটেছিলো, যার মাধ্যমে সে নিশ্চিতভাবে বুঝে ফেলেছিলো যে ইবরাহিম আ. ও তার বংশ আল্লাহর প্রিয় ও মনোনীত বংশ । এটা দেখে ফেরআউন ইবরাহিম আ. ও তার স্ত্রীকে খুব সম্মান করেছিলো । তাদের নানা প্রকারে ধন-দৌলত ও উপঢৌকনসামগ্রী প্রদান করেছিলো। ফেরআউন শুধু এতটুকুকেই যথেষ্ট মনে করে নি; বরং নিজের প্রাচীন বংশগত সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে তার কন্যা হাজেরাকেও ইবরাহিম আ.-এর সঙ্গে বিয়ে দিয়ে দিলো, যিনি তৎকালীন প্রথা অনুসারে স্বামীর প্রথমা স্ত্রীর খাদেমা সাব্যস্ত হলেন। এই এতিহাসিক অনুমান ও ধারণার প্রধান সাক্ষ্য ইহুদিদের কাছেও বিদ্যমান । ইহুদিদের নির্ভরযোগ্য ইতিহাসগ্রন্থ ‘সিফরুল ইয়াশা’'য় উল্লেখ করা হয়েছে যে, হযরত ইবরাহিম আ.-এর কালে মিসরের বাদশা তার স্বদেশী লোক ছিলো ।** আর এইভাবে ইহুদিদের গ্রহণযোগ্য রেওয়ায়েতগুলোর মাধ্যমে এ- বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, হযরত হাজেরা রা. মিসরের বাদশা ফেরআউনের কন্যা ছিলেন। তিনি দাসী বা বাদি ছিলেন না । তাওরাতের একজন নির্ভরযোগ্য মুফাস্সির রাব্বি শিলুমিলু ইসহাক তাওরাতের আবির্ভাব অধ্যায় : পরিচ্ছেদ ১৬, আয়াত ১-এর ব্যাখ্যায় লিখেছেন, যখন সে (রাকইউ শাহে মিসর / মিসরের বাদশা) সারার কারামত ২৪ আরদুল কুরআন : দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪১। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।