বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“এরপর ইবরাহিম যখন মিসরে পৌঁছলেন, মিসরবাসীরা দেখলো তার সঙ্গে যে-স্ত্রীলোকটি আছেন তিনি অত্যন্ত সুন্দরী । ফেরআউনের (মিসরের রাজার উপধি) আমিরগণ তাকে দেখলো এবং ফেরআউনের কাছে তার রূপের খুব প্রশংসা করলো এবং তাকে ফেরআউনের গৃহে নিয়ে গেলো । ফেরআউন এর বিনিময়ে ইবরাহিমের প্রতি অনুগ্রহ করলো । তাকে ভেড়া, বকরি, গাভী, বলদ, গাধা-গাধী, দাস-দাসী, বাদি ও উট প্রদান করলো । এরপর আল্লাহ তাআলা ফেরআউন ও তার সম্প্রদায়কে ইবরাহিমের স্ত্রী সারার কারণে ভীষণ মার মারলেন। তখন ফেরআউন ইবরাহিমকে ডেকে পাঠিয়ে বললো, তুমি আমার সঙ্গে এটা কী করলে? তুমি কেনো বললে না, এই মেয়েলোকটি আমার স্ত্রী? তুমি কেনো বললে, সে আমার বোন? এমনকি আমি তাকে আমার স্ত্রী করে নেবার জন্য গ্রহণ করলাম? দেখো, এই যে তোমার স্ত্রী উপস্থিত । একে নিয়ে চলে যাও। আর ফেরআউন ইবরাহিম সম্পর্কে লোকদের আদেশ করলো, তখন তারা তাকে, তার স্ত্রীকে এবং তার সঙ্গে যা-কিছু ছিলো সবকিছুসহ রওয়ানা করিয়ে দিলো ।”"** সহিহ বুখারি ও সহিহ মুসলিমের রেওয়ায়েত এবং তাওরাতের বর্ণিত রেওয়ায়েতটির মধ্যে পার্থক্য এই যে, সহিহ বুখারি ও মুসলিম শরিফে হযরত সারা রা.-এর বদদোয়ার ফলে অত্যাচারী রাজা ফেরআউন তার পক্ষাঘাতগ্রস্ত হওয়াকে শয়তানের (জিনের) প্রভাব মনে করে সারা থেকে নিজের প্রাণ বাচালো আর হযরত হাজেরাকে তার হাতে ন্যস্ত করে দিয়ে ইবরাহিম আ.-কে সাথিবৃন্দ ও মালসামানাসহ মিসর থেকে চলে যাওয়ার অনুমতি দিলো । ইবনে হাজার আসকালানির ফতহুল বারি কিতাবে এ- কথা রয়েছে যে, মিসরবাসীরা জিন জাতির সম্মানে বিশ্বাসী ছিলো । সুতরাং এখানে শয়তান বলতে জিনই উদ্দেশ্য । আর তাওরাতের রেওয়ায়েতটি বলছে, ফেরআউন সারা রা.-এর ঘটনাটিকে তার কারামত মনে করে ইবরাহিম আ.-কে এইভাবে তিরস্কার করলো যে, তিনি প্রথমেই কেনো ফেরআউনকে বললেন না যে সারা তার বোন নন, বরং স্ত্রী। এরপর তাকে অনেক পুরস্কার, সম্মান ও মর্যাদার সঙ্গে মিসর থেকে বিদায় দিয়ে দিলো। ** আবির্ভাব অধ্যায় : অনুচ্ছেদ ১২, আয়াত ১৪-২০ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।