বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মাধ্যমে) স্পষ্ট হলো যে, সে আল্লাহর শত্রু (অর্থাৎ পরিণামেও সে কাফেরই থাকবে) তখন ইবরাহিম তার সম্পর্ক ছিন্ন করলো। (সম্পর্কহীনতার ঘোষণা করে দিলেন।) ইবরাহিম তো কোমল-হৃদয়, সহনশীল । [সুরা তাওবা : আয়াত ১১৪] ফিলিস্তিনের দিকে হিজরত ঃপর ইবরাহিম আ. এভাবে দীন প্রচার করতে করতে ফিলিস্তিনে গিয়ে পৌছলেন। এই সফরেও তার সঙ্গী ছিলেন হযরত সারা রা,., হযরত লুত আ. এবং লুত আ.-এর স্ত্রী । সুরা আনকাবুতে উল্লেখ করা হয়েছে _ 3) ES APSA PFE SL by nl (> +5 ‘লুত তার (হযরত ইবরাহিম আ.-এর) প্রতি বিশ্বাস স্থাপন করলো । ইবরাহিম বললো, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি । তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' [সুরা আনকাবুত : আয়াত ২৬| হাদিসে এসেছে, উসমান বিন আফফান রা. যখন তার পবিত্র স্ত্রী রুকাইয়া বিনতে রাসুলুল্লাহ সা.-কে সঙ্গে নিয়ে আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) হিজরত করে গিয়েছিলেন, তখন রাসুলুল্লাহ সা. বলেছিলেন, ‘নিঃসন্দেহে লুত আ.-এর পরে উসমানই সর্বপ্রথম মুহাজির যিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে হিজরত করেছেন’ হযরত ইবরাহিম আ. ফিলিস্তিনের পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করলেন। সেকালে এই অঞ্চলটি কিনআনিদের অধীন ছিলো। তার কিছুকাল পরে ইরাহিম আ. শাকিমে (নাবলুস) চলে গেলেন। এখানে কিছুকাল অবস্থান করলেন। এখানেও তিনি বেশিদিন না থেকে ক্রমাগ্রত পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলেন। এমনকি শেষ পর্যন্ত মিসরে গিয়ে পৌছলেন। মিসরে হিজরত এবং হযরত হাজেরা রা. নাবলুস থেকে হিজরত করে যখন তারা মিসরে পৌছলেন, তখন সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফের রেওয়ায়েত অনুযায়ী জালিম রাজার সেই ঘটনাটি ঘটলো যা ইতোপূর্বে বর্ণিত হয়েছে। আর তাওরাতে এই ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে : www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।