রেওয়ায়েত দুটি মর্মার্থ বর্ণনা-করা জাতীয় রেওয়ায়েতগুলোর অন্তর্গত । এবং এই দাবি কখনো করা যেতে পারে না যে, রেওয়ায়েত দুটির শব্দ ও বাক্যাবলির বর্ণিত পূর্ণরূপ রাসুল সা.-এর পবিত্র যবান থেকে নিঃসৃত শব্দ ও বাক্যাবলিরই হুবহু রূপ; বরং এগুলো তার কথার মর্মার্থকে বর্ণনা করছে মাত্র । অতএব, রেওয়ায়েত দুটির মধ্যে হয়তো বর্ণিত ঘটনাবলি বিশুদ্ধ ও সঠিক হওয়া সত্বেও আলোচ্য শব্দগুলো সনদের মধ্যস্থিত কোনো রাবির নিজের বর্ণনায় শব্দচয়ন ও বিন্যাসের ফল এবং সে- কারণেই এই দোষ সৃষ্টি হয়েছে। বিশেষত, এর জন্য এই সংকেতও বিদ্যমান রয়েছে যে, হযরত ইবরাহিম আ., হযরত সারা রা. এবং মিসরের রাজার ওই ঘটনাটির উল্লেখ তাওরাতেও রয়েছে এবং সেখানে এ-জাতীয় অসাবধানতামূলক বহুসংখ্যক বাক্য বিদ্যমান। সুতরাং এটা সম্ভবপর যে, এই ইসরাইলি রেওয়ায়েত সহিহ রেওয়ায়েতের মধ্যে মিশে গেছে। কাজেই বর্ণনাকারী হয়তো উপরিউক্ত আলোচ্য শব্দগুলো দ্বারাই বিষয়টি বর্ণনা করে দিয়েছেন। কওমের হেদায়েতের জন্য হযরত ইবরাহিম আ.-এর অস্থিরতা আগের আলোচনা থেকে এটা ভালোভাবেই অনুমান করা যায় যে হযরত ইবরাহিম আ. তার কওমের হেদায়েতের জন্য কী পরিমাণ তৎপর ও অস্থির ছিলেন। তিনি দলিল ও প্রমাণসমূহের এমন কোনো ছুরত নেই যে তা সত্য প্রকাশের জন্য কাজে লাগান নি। সর্বপ্রথম তার পিতা আযারকে বুঝালেন। তারপর সর্বসাধারণের সামনে সত্যের আলো পেশ করলেন। অবশেষে নমরুদের সঙ্গে বিতর্ক করে তার সামনেও সত্যকে সত্য বলে প্রমাণ করার কর্তব্যকে উত্তম থেকে উত্তম পন্থার সঙ্গে পালন করলেন। প্রতিটি সময় সবাইকে এই শিক্ষ দিলেন যে, এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা জায়েয নয়। আর মূর্তিপূজা ও নক্ষত্রপূজার পরিণাম ক্ষতি ও অপমান ছাড়া আর কিছুই নয়। সুতরাং শিরক থেকে নিবৃত্ত হওয়া আবশ্যক কর্তব্য এবং হানিফি ধর্মকেই সিরাতুল মুস্তাকিম বলে বিশ্বাস করা উচিত ৷ যার ভিত্তি ও বুনিয়াদ একমাত্র আল্লাহ তাআলার একত্বের ওপরই প্রতিষ্ঠিত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।