ভূমি বা পাহাড়ের ওপর নাযিল হয়েছে, যা কেবল নিজের ভাষার জ্ঞান ও অভিধানের মাধ্যমেই বুঝা যেতে পারে। অবশ্য এ-সত্যকেও ভুলে যাওয়া উচিত হবে না যে, রাসুলুল্লাহ সা.-এর যাবতীয় বাণী বা হাদিস অবিকল তার শব্দে শব্দে রেওয়ায়েত করা হয় নি; বরং কোনো কোনো রেওয়ায়েতে হাদিসের মর্মার্থ রাবি নিজের শব্দে বর্ণনা করেছেন। অর্থাৎ এমন হয় নি যে, রাসুলুল্লাহ সা. যে-শব্দগুলো পবিত্র মুখে উচ্চারণ করেছেন, রাবি তার প্রতিটি শব্দ অনুরূপভাবে রেওয়ায়েত করেছেন। বরং রাসুল সা.-এর উচ্চারিত শব্দগুলোর মর্মার্থ স্মরণে রেখে রাবি তাকে নিজের শব্দে ব্যাখ্যা করে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ নীতিমালার প্রতি লক্ষ রাখার পর এখন আমাদের আলোচ্য বিষয়কেও এইভাবে অনুধাবন করা যায় যে, সহিহ বুখারির হাদিসগুলো সন্দেহাতীতভাবে সর্বজনের স্বীকৃতি লাভ করেছে এবং এটাও স্বীকার করে নেয়া যায় যে, এ-কিতাবটি আলোচনা ও সমালোচনার কষ্টিপাথরে পরীক্ষা-নিরীক্ষার পর উম্মতের মধ্যে প্ৰসিদ্ধি এবং স্বীকৃতির এমন স্তরে পৌছেছে যে তা আল্লাহর কিতাব কুরআনের পর সর্বাপেক্ষা অধিক বিশুদ্ধ বলে আখ্যায়িত হয়েছে। তারপরও এটা সম্ভব যে, তার কোনো রেওয়ায়েতে রাসুল সা.-এর বাণীর মর্মার্থ রাবির নিজের বর্ণনার শব্দচয়নে ক্ৰটিযুক্ত হয়ে পড়েছে। সেই রেওয়ায়েতটি সনদ ও হইবারতের পরিপ্রেক্ষিতে যদিও নীতিগতভাবে গ্রহণযোগ্য, কিন্তু সেই বাক্যটির বর্ণনাকে দুর্বল ও ক্রটিযুক্ত মনে করা হবে এবং মূল রেওয়ায়েতটিকে প্রত্যাখ্যান করার পরিবর্তে কেবল সেই বাক্যটির দুর্বলতা ও ক্রটিকে প্রকাশ করে দেয়া হবে। যেমন এর উৎকৃষ্ট দৃষ্টান্ত সহিহ বুখারির মেরাজের হাদিসটিতে রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম সবাই এ-কথার ওপর একমত যে, সহিহ মুসলিম শরিফে রাসুল সা.-এর মেরাজ সম্পর্কে যে-রেওয়ায়েতটি হযরত আনাস রা. থেকে বর্ণিত হয়েছে তার মোকাবিলায় সহিহ বুখারির আবদুল্লাহ বিন আবি নামিরা থেকে বর্ণিত হাদিসটিতে দুর্বলতা ও ক্রটি রয়েছে। তার তারতিবের মধ্যে ভুল বিদ্যমান। পক্ষান্তরে সহিহ মুসলিমের রেওয়ায়েতটি ওইসব দুর্বলতা ও দোষ থেকে মুক্ত । অথচ এই দুটি রেওয়ায়েতই রেওয়ায়েত ও দেরায়েত হিসেবে সহিহ ও গ্রহণযোগ্য । কাজেই কোনো সন্দেহ ও ইতস্ততা করা ব্যতীত এ-বিষয়টি স্বীকার করে নেয়া উচিত যে, হযরত ইবরাহিম আ.-সম্পর্কিত উপরিউক্ত দীর্ঘ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।