বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

এমনিভাবে এ-বিষয়টিও সর্বজন স্বীকৃত যে, কুরআন মাজিদের তাফসির ও ব্যাখ্যা কেবল আরবি ভাষা বা অভিধানের মাধ্যমেই করা যেতে পারে না। বরং তার মর্মার্থ বোঝার জন্য যেমন আরবি ভাষার জ্ঞানের প্রয়োজন, তেমনি, বরং তার চেয়েও অধিক, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীসমূহ, কার্যাবলি, অবস্থাবলি সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন এবং এটিই আল্লাহর কালামের বিশুদ্ধ তাফসির ও পরিশুদ্ধ ব্যাখ্যার বাহন । সন্দেহাতীতভাবে এটি একটি প্রমাণিত সত্য কথা যে, কুরআন মাজিদের আহকাম, যথা : এ 5754) ৷ ॥১579 (এবং তোমরা হজ ও ওমরা আদায় করো); 5:)। ৷ 41, ৪০)। 1৮31) (নামায প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো); ৭১৬ 745 ১5৬ ১৫> ৯১ (তোমাদের কেউ যদি রমযান মাস পায় সে যেনো সে-মাসে রোযা রাখে) প্রভূতি আদেশগুলোতে নামায, যাকাত, হজ ও রোযার মর্মার্থ কখনো আমরা আরবি ভাষার জ্ঞান বা অভিধানের মাধ্যমে নির্দিষ্টরূপে বুঝতে পারি না। আভিধানিক অর্থের মাধ্যমে কখনো কুরআনের আহকাম বোঝা যেতে পারে না। বরং আহকামগুলোর পরিচায় জানা ও বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওইসব বাণী ও কার্যাবলির প্রতি মুখ ফেরাতে আমরা বাধ্য, যা এই ফরয আহকামগুলোর ব্যাখ্যা । রাসুল সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো বলেছেন এবং করে দেখিয়েছেন। আর এটাও সত্য নয় যে, আমরা পারস্পরিক ক্রিয়া ও কার্যকলাপের মাধ্যমে ওই ফরয কার্যগুলোর স্বরূপ জানতে পারি। কেননা, সুক্ষ্ম দৃষ্টিতে দেখতে আমাদের এ-কথা মানতেই হবে যে, আমাদের পারস্পরিক কার্যকলাপ ও আচার-আচরণের উৎসও শেষ অবধি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী ও কার্য পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। সুতরাং আল্লাহর রাসুলের সেসব বাণী ও কার্যকলাপকে ধর্মের ংশ বলা অবশ্য কর্তব্য হয়ে যায় । আর এই স্বীকৃতি ও সম্মতি ব্যতীত PU airs dr 5 0 Ll Es Bf al Jpn) SN WU (lm) HS NSS www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।