প্রকাশ করা হয়েছে) যথেষ্ট বিস্তারিতভাবে লিখেছেন। তাতে তিনি হযরত ইবরাহিম আ. ও সারা রা.-এর ঘটনাটিকে অস্বীকার করেছেন। এই লেখকের মত কিন্তু এ-দুটি অভিমত থেকে ভিন্ন সহজ ও পরিষ্কার পন্থা আছে। সহিহ হাদিসের প্রতি অবিশ্বাস বা অস্বীকার [প্রথম মত] এবং সেগুলোর শব্দসমূহের হালকা ও দুর্বল ব্যাখ্যা [দ্বিতীয় মত] করা ব্যতীতই বিষয়টির মীমাংসা এমনভাবে করা হবে, যাতে আসল বিষয় অর্থাৎ ‘নবীর নিষ্পাপতা'র ওপর কোনো ক্রটি আসতে না পারে এবং এ-ধরনের ক্ষেত্রে সুযোগসন্ধানী অপপ্রয়োগকারীরা, নবীর হাদিস নিয়ে বিদ্বপকারীরাও ধর্মদ্রোহিতার দুঃসাহস করতে না পারে। এই সংক্ষিপ্ত কথাটির বিস্তারিত বিবরণ এই : ‘নবীর নি ষ্পাপতা' বিষয়টি নিঃসন্দেহে ধর্মের মূলনীতি এবং আকিদা-বিশ্বাসের গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্গত; বরং দীন ও ধর্মের সত্য-প্রতিপাদনের ভিত্তি ও বুনিয়াদ এই একটি বিষয়ের ওপরই প্রতিষ্ঠিত । তার কারণ হলো, কোনো কোনো অবস্থায় নবী ও রাসুলও মিথ্যার কোনো না কোনো পদ্থা অবলম্বন করতে পারেন, চাই তা সত্যের সহায়তার জন্যই হোক__এ-কথা স্বীকার করে নেয়ার পর তার আনীত সমস্ত শিক্ষা থেকে এই পার্থক্য উঠে যাবে যে, সেগুলোর মধ্যে কোন্ অংশ তার প্রকৃত অর্থের সঙ্গে সংশ্লিষ্ট আর কোন অংশ মিথ্যার রঙে রঞ্জিত । আর এটা যদি মেনে নেয়া হয়, তাহলে দীন আর দীন থাকে না। এ-কারণে কুরআন মাজিদের এই অকাট্য আকিদা ‘নবীর নিল্পাপতা' নিজ স্থানে একটি সুদৃঢ় ও অবিচল আকিদা ৷ সুতরাং যা-কিছু এই আকিদার সত্যতার ওপর দোষ আরোপের কারণ হবে, তা হয়তো নিজ থেকে প্রত্যাখ্যাত এবং অস্বীকৃত হওয়ার যোগ্য হবে অথবা নিজের বর্ণনার বিশুদ্ধতা প্রমাণের জন্য দায়ী হবে। সুতরাং অকাট্য আকিদাকে তার নিজ স্থান থেকে সরে দাড়ানোর প্রয়োজন হবে না। বিরোধী বস্তুটিকেই হয় ওই আকিদার অনুরূপ হতে হবে, অন্যথায় লোপ পেতে হবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।