বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

করলেন। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র সত্তা ধর্ম ও ইসলামি আকিদা-বিশ্বাসের প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রে সন্দেহ ও দ্বিধা-দ্বন্থকে দূর করার কারণ, জটিলতা ও সন্দেহ সৃষ্টিকারী নয় । বিশেষত, যখন এ-তিনটি কথাই তাদের নিজ নিজ ক্ষেত্রে বাহ্যিকভাবেও মিথ্যা নয়, প্রকৃত অর্থে তো নয়-ই। নিঃসন্দেহে হযরত সারা রা. হযরত ইবরাহিম আ.-এর ধর্মীয় বোন ছিলেন এবং স্ত্রী-সম্পর্কের মাধ্যমে ইসলামি ভ্রাতৃত্ব-সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। তা ছাড়া আল্লামা ইবনে কাসির ও অন্যান্য ইতিহাসবেত্তার বিশ্লেষণ অনুযায়ী সারা রা. হযরত ইবরাহিম আ.-এর চাচা হারানের কন্যা ছিলেন। তাই তিনি চাচাতো বোনও ছিলেন। আর অসুস্থতা বিষয়ে সন্দেহাতীতভাবে এটা বলা যায়, তার মন-মানসিকতা ও মেজাযের অবস্থা অবশ্যই কিছুটা অস্বাভাবিক ছিলো, যদিও কঠিন কোনো ব্যাধি না হোক । সুতরাং তার ‘আমি অসুস্থা বা পীড়িত' কথা সবদিক থেকেই শুদ্ধ ও সত্য ছিলো। এর এতেও কোনো সন্দেহের অবকাশ নেই যে, বিতর্কসুলভ কথাবার্তার আকারেই শত্রুকে নিরুত্তর করে দেয়ার জন্য বলেছিলেন, বরং তাদের এই বড় মূর্তিই এই কাজ করেছে। এটি ইলম বা জ্ঞানের জগতে কোনোভাবেই মিথ্যা ছিলো না। তাহলে হাদিসসমূহে কেনো এভাবে ব্যক্ত করা হলো? এই জিজ্ঞাসার জবাবে ইসলামের উলামায়ে কেরাম দু-ধরনের মত অবলম্বন করেছেন: ১।এই হাদিসগুলো ‘খবরে ওয়াহেদ’ (মাত্র একজন রাবি (বর্ণনাকারী) কর্তৃক বর্ণিত) । সুতরাং সাহসের সঙ্গে এটা বলে দেয়া দরকার যে, যদিও এই রেওয়ায়েতগুলো সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফের রেওয়ায়েত এবং এ-কারণে সেগুলো ‘মশহুর' হাদিসের পর্যায়ে পৌছে গেছে; কিত্ত রাবি এই রেওয়ায়েতগুলোতে কঠিন ভুল করেছেন। সুতরাং, কখনো এগুলো গ্রহণযোগ্য নয়। কেননা, একজন নবীর প্রতি মিথ্যার সম্পর্ক আরোপ করার পরিবর্তে রাবিদের ভুল স্বীকার করা অনেকগুণে উত্তম এবং বিশুদ্ধ কর্মপন্থা । ইমাম আবু বকর মুহাম্মদ আর-রাযি রহ.-এর ঝৌক এ-মতের প্রতিই এবং এ-মতই অবলম্বন করেছেন। ২। অকাট্য ও সুনিশ্চিত আকিদা এই যে, নবী ও রাসুলের প্রতি মিথ্যার সম্পর্ক আরোপ করা কোনো অবস্থাতেই জায়েয নয়। এই পরিপ্রেক্ষিতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।