সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার রহমতপ্রাপ্ত উম্মতদেরকে নির্দেশ দেয়া হয়েছে। (CEES 5) GE wr ES) 5 pe BE) eat FT US ‘আমি তো এর পূর্বে ইবরাহিমকে সৎপথের জ্ঞান দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্যক অবগত ।' [সুরা আম্বিয়া : আয়াত ৫১] এই আয়াতগুলো এবং এ-ধরনের আরো বহু আয়াত হযরত ইবরাহিম আ.-এর যেসব বিশেষ গুণাবলি উল্লেখ করছে এবং সে-বিষয়ে যে- অকাট্য প্রমাণসমূহ পেশ করছে, তার পরে এক নিমিষের জন্যও তার মতো পবিত্র ও উচ্চ মর্যাদাশীল ব্যক্তিত্ব সম্পর্কে মিথ্যার কল্পনাও হতে পারে না। মিথ্যার সংঘটন ও কার্যে পরিণত হওয়া তো দূরের কথা । চাই কি সে-মিথ্যা প্রকৃত অর্থেই হোক বা বাহ্যিক আকারেই হোক । আলোচ্য বিষয় এই জায়গায় পৌছে আরো একবার এ-কথা বলে দেয়া জরুরি মনে হয় যে, আমাদের আলোচ্য বিষয় এই নয় যে, (নাউযুবিল্লাহ) বাস্তবিক অর্থেই হযরত ইবরাহিম আ. মিথ্যা বলেছেন। কারণ কুরআন মাজিদের অকাট্য দলিল এবং আলোচ্য রেওয়ায়েতগুলো ছাড়াও অন্যান্য হাদিসের স্পষ্ট বাক্যসমূহ ইবরাহিম আ.-কে নবী, পয়গাম্বর ও রাসুল বলে আখ্যায়িত করেছে এবং তার বৈশিষ্ট্যমূলক গুণাবলি সিদ্দিক, মনোনীত, হেদায়েতকৃত, হানিফ ও আল্লাহর প্রেরিত পুরুষ বলে প্রমাণ করেছে। তা ছাড়া উপরিউক্ত হাদিসেও এ-কথা বর্ণিত আছে যে, তার এই কথাগুলো উদ্দেশ্যে; কোনো পর্থিব উদ্দেশ্য বা সুবিধা হাসিলের জন্য ছিলো না। সুতরাং এক মুহূর্তের জন্যও এ-বিষয়ে কোনো সন্দেহ বা ইতস্তত করার অবকাশ নেই যে, ইবরাহিম আ. থেকে মিথ্যা ততটুকুই দূরে রয়েছে, যেমন দিবস থেকে রাত ও আলো থেকে অন্ধকার । সন্দেহাতীতভাবে তিনি একজন নিষ্পাপ নবী এবং সর্বপ্রকার গোনাহ থেকে পবিত্র । অবশ্য এখানে আলোচ্য বিষয় এই যে, উপরিউক্ত দুটি সহিহ হাদিসে এই eo EE UA TOE COR উচ্চ মর্যাদাশীল মহান নবীর ক্ষেত্রে মিথ্যা' শব্দটি কেনো ব্যবহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।