আম্বিয়ায়ে কেরামের (আলাইহিমুস সালাম) অবিচ্ছেদ্য গুণ এবং নবীসুলভ নিষ্পাপতার প্রয়োজনীয় বৈশিষ্ট্য । তা ছাড়া কুরআন মাজিদ বিশেষভাবে হযরত ইবরাহিম আ.-এর আলোচনা প্রসঙ্গে নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে উল্লেখ করেছে। সুতরাং বাহ্যিকভাবেও তার প্রতি মিথ্যার সম্পর্ক কেমন করে হতে পারে? কুরআনে তার সম্পর্কে বলা হয়েছে _ ১ । (Er Bm) EH Wis IN Yad SES SH “স্মরণ করো, এই কিতাবে উল্লিখিত ইবরাহিমের কথা; সে ছিলো সত্যনিষ্ঠ, নবী ৷’ [সুরা মারইয়াম : আয়াত ৪১] ‘সিদ্দিক’ শব্দটি আধিক্যজ্ঞাপক রূপ; এ-শব্দটি কেবল এমন মানুষের জন্যই প্রয়োগ করা হয় সততা ও সত্যতা যার ব্যক্তিগত ও আত্মগত গুণ । ২ (Udi 50) RE bie sh! HU LS ‘ইবরাহিম ছিলো এক 'উম্মত',** আল্লাহ অনুগত, একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলো না; সে ছিলো আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ; আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত (হেদায়েত) করেছিলেন সরল পথে ।' [সুরা আন-নাহল : আয়াত ১২০-১২১] ‘মনোনীত’ ও ‘হেদায়েত’ এমন বৈশিষ্ট্য যার সঙ্গে মিথ্যা কোনোভাবেই মিলতে পারে না; প্রকৃতরূপেও না, বাহ্যিক আকারেও না । [সুতরাং, তিনি মিথ্যাবাদী-_এ-কথা কিছুতেই বলা যেতে পারে না ৷] ত। SS Plt op ON Uy bes etl be ih Sf Lh Coy ‘(হে মুহাম্মদ) এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠ ইবরাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো; এবং সে মুশরিকদের অন্ত ভুক্ত ছিলো না ।' [সুরা আন-নাহল : আয়াত ১২৩] *১ শব্দটির অর্থ সম্প্রদায় । এখানে এর অর্থ অর্থাৎ তিনি একাই একটি জাতি ছিলেন। অর্থাৎ একটি জাতির প্রতীক ছিলেন।-_ ইমাম রাযি, কাশশাফ, জালালাইন ইত্যাদি । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।