বর্ণনা করে আপত্তি প্রকাশ করবেন যে তিনি সুপারিশ করতে পারবেন না।' আর কোনো হাদিসে ইবরাহিম আ.-এর জবাবের মধ্যে কেবল ‘তিনটি মিথ্যা’-রই উল্লেখ আছে। কোনো হাদিসে সেই ‘তিনটি মিথ্যা'র বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। আর এই রেওয়াতেগুলোর কোনো কোনোটিতে এটাও উল্লেখ করা হয়েছে যে_ dl ns PLT gl রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হযরত ইবরাহিম আ.- এর এই তিনটি মিথ্যার মধ্যে প্রত্যেকটিই আল্লাহর দীনের হেফাজতের জন্য বলা হয়েছে ।’*? যাইহোক । এ-দুটি রেওয়ায়েত সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফের রেওয়ায়েত, যা রেওয়ায়েত বা বর্ণনাসংক্রান্ত সব ধরনের দুর্বলতা থেকে পবিত্র । এই রেওয়ায়েতগুলো হযরত ইবরাহিম আ.-এর মতো একজন উচ্চ মর্যাদাশীল মুজাদ্দিদে আষ্িয়ার প্রতি মিথ্যা প্রতিপন্ন করছে। তবে এ-রেওয়ায়েতগুলোর কোনো কোনোটিকে এ-কথা স্পষ্ট করে দেয়া হয়েছে যে, রাসুলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে মিথ্যার সেই সাধারণ অর্থ গ্রহণ করেন নি, যা চরিত্র-বিষয়ক কথাবার্তায় নিতান্ত মন্দ ও কবিরা গুনাহের মধ্যে গণ্য । বরং তিনি তার বিপরীতে এ-কথা বলে দিয়েছেন যে, ইবরাহিম আ. এ-তিনটি কথাই নিজের কোনো ব্যক্তিগত স্বার্থেও বলেন নি এবং কোনো পার্থিব কাজের সুবিধার প্রেক্ষিতেও বলেন নি; বরং সত্যের শত্রুদের মোকাবিলায় নিছক আল্লাহর দীনের হেফাজতের জন্য বলেছেন। তা সত্বেও যে-বিষয়টি মনে খটকা লাগাচ্ছে এবং মনের ওপর গুরুভার বোঝারূপে অনুভূত হচ্ছে তা হলো উপরিউক্ত হাদিসের বর্ণনা । মেনে নিলাম, কোনো কোনো হাদিসের বর্ণনা এখানে ‘মিথ্যা’ শব্দটিকে তার সাধারণ অর্থ থেকে পৃথক করে দিয়েছে। তারপরও বিষয় এই যে, প্রথমত, সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফের রেওয়ায়েতে এই অতিরিক্ত কথাগুলো উল্লেখ করা হয় নি, যদিও তা অন্য হাদিসের কিতাবে সহিহ রেওয়ায়েতে বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত, কথার সত্যতা bs J ১৮ i J শেল : ৮০১৮ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।