বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

করে দিলাম । হযরত সারা রা. হাজেরাকে সঙ্গে নিয়ে হযরত ইবরাহিম আ.-এর কাছে পৌছলেন। ইবরাহিম আ. কী অবস্থা জানতে চাইলে হযরত সারা রা. মোবারকবাদ দিয়ে বললেন, আল্লাহ তাআলার শোকর যে তিনি ওই ফাসেক ও অসচচরিত্র ব্যক্তি থেকে আমাকে মুক্তি দিয়েছেন এবং আপনার জন্য একজন খাদেমা সঙ্গে দিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রা. এই হাদিসটি বর্ণনা করে বললেন, “হে উন্নত ও অভিজাত বংশের আরববাসীগণ, ইনিই সেই হাজেরা, যিনি তোমাদের সবার জননী ৷” এই হাদিসটি বিভিন্নর্ূপে হাদিসের কিতাবসমূহে বর্ণিত আছে। এটি ছাড়াও সহিহ বুখারিতে আরো একটি দীর্ঘ হাদিস রয়েছে। সেটি ‘শাফাআতের হাদিস’ নামে অভিহিত ৷ বুখারি শরিফের বিভিন্ন অধ্যায়ে, যথা : সুরা বাকারার তাফসির অধ্যায়ে, কিতাবুল ইস্তিরকাক ও কিতাবুত তাওহিদে তা উল্লেখ করা হয়েছে। তাতে হযরত ইবরাহিম আ.-এর যে- আলোচনা করা হয়েছে তার সারমর্ম এই : সুপারিশের আবেদন জানিয়ে বিফল হবে, তখন ইবরাহিম আলাইহিস সালাম-এর কাছে আবেদন জানিয়ে বলবে, আপনি খলিলুর রহমান, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে দিন, যেনো তাড়াতাড়ি আমাদের বিচার-মীমংসা হয়ে যায়। তিনি বলবেন, আমি আল্লাহ তাআলার কাছে লজ্জিত আছি। কেননা, আমি পৃথিবীতে তিনটি মিথ্যা কথা বলেছিলাম : ‘আমি অসুস্থ’, বরং তোমাদের বড় মূর্তিটি এই কাজ করেছে’, আর নিজের স্ত্রীকে বলেছিলাম, ‘আমি তোমার ভাই ৷' সহিহ বুখারি ছাড়াও হাদিসটি সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, সহিহ ইবনে খুযাইমা, মুসতাদরাকুল হাকিম, মু’জামুত তাবরানি, মুসার্নাফে ইবনে আবি শাইবা, সুনানুত তিরমিযি এবং মুসনাদে আবি উওয়ানা হাদিসের কিতাবগুলোতে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। এই রেওয়ায়েতটি হাদিসের কিতাবসমূহে মোটামুটি ও সবিস্তার বিভিন্নরকমে বর্ণিত হয়েছে। কোনো কোনোটিতে সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু উল্লেখ করা হয়েছে যে, 'প্রত্যেক নবী যখন নিচের ক্রটি-বিচ্যুতি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।