বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

তো কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। কিন্তু সহিহ বুখারি শরিফে ও সহিহ মুসলিম শরিফে এবং অন্য কতিপয় হাদিসের কিতাবে উপরিউক্ত দুটি কথা ছাড়াও তৃতীয় আরো একটি কথা উল্লেখ করা হয়েছে। উক্ত হাদিসটি এ-রকম শব্দে শুরু হয়েছে _ SUIS NE if PUD ol rt! EC “ইবরাহিম আলাইহি সালাম তিনটি মিথ্যা ছাড়া জীবনে কখনো মিথ্যা বলেন নি...” এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিস্তারিতভাবে সেই তিনটি কথা বর্ণনা করেছেন। এর মধ্যে দুটি কথা তো কুরআন মাজিদেই বর্ণিত আছে এবং তা উপরে বর্ণিত হয়েছে। তৃতীয় যে-কথাটি হাদিসে উল্লেখ করা হয়েছে তা এমন : হযরত ইবরাহিম আ. মিসর হয়ে কোথাও যাচ্ছিলেন । তিনি মিসরে পৌঁছার পূর্বেই তার পবিত্র জীবনসঙ্গিনী হযরত সারা রা.-কে বললেন, মিসরের রাজা খুবই জালিম। কোনো সুন্দরী নারীকে দেখলে তাকে বলপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আর তার সঙ্গী পুরুষ তার স্বামী হলে তাকে হত্যা করে ফেলে । আর অন্যকোনো আত্মীয় হলে তার কোনো ক্ষতি করে না। তুমি যেহেতু আমার ধর্মীয় বোন এবং এই ভূখণ্ডে তুমি ও আমি ছাড়া আর কোনো মুসলমান নেই, সুতরাং তুমি রাজাকে বলো, আমার সঙ্গের এই লোক আমার ভাই । অতএব, কথা এমনই বলা হলো । রাতে সেই রাজা যখন অসৎ উদ্দেশ্যে হযরত সারা রা.-এর প্রতি হাত বাড়ালো, তৎক্ষণাৎ তার হাত অবশ হয়ে গেলো এবং সে কোনোক্রমেই তার দেহ স্পর্শ করতে পারলো না। এই অবস্থা দেখে সে সারাকে বললো, তোমার খোদার কাছে দোয়া করো, যেনো আমার হাত ভালো হয়ে যায় । তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো । হযরত সারা রা. দোয়া করলেন। রাজার হাত ভালো হয়ে গেলো। কিন্তু সে আবারো অসৎ সংকল্প নিয়ে এগিয়ে এলো । আবারো তার হাত অবশ হয়ে গেলো । তৃতীয়বারও অনুরূপ ঘটনা ঘটলো । তখন সে বললো, মনে হচ্ছে এই স্ত্রীলোকটি জিন, মানুষ নয়। একে তাড়াতাড়ি আমার সামনে থেকে নিয়ে যাও । রাজা হযরত হাজেরাকে তার সঙ্গে দিয়ে দিলো এবং বললো, একেও তোমার সঙ্গে নিয়ে যাও। আমি একে তোমার অধীন * সহিহ্থল বুখারি : হাদিস ৩৩৫৮ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।