বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ١٦٦
📝 نص 📖 PDF

‘সে (ইবরাহিম) বললো, “বরং এদের এই প্রধান, সে-ই তো তা করেছে, এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে।” [সুরা আম্বিয়া : আয়াত ৬৩] এই দুটি বাক্য সম্পর্কে একজন নিরপেক্ষ মানুষ এক নিমিষের জন্যও এ- কথা চিন্তা করতে পারে না যে, এতে মিথ্যার লেশমাত্র থাকতে পারে। ‘আমি অসুস্থ" বাক্যে অভ্যন্তরীণ অসুস্থতা ও রোগের কথা বলা হয়েছে। কেবল ইবরাহিম আ.-ই ভালো বলতে পারেন যে তা কী রোগ । এতে অপরের অযথা সন্দেহ ও ইতস্তত করার কী কারণ আছে? এমনকি, যদি বাক্যিক দৃষ্টিতে কোনো ব্যক্তিকে সুস্থ দেখা যায়, তবুও এটা জরুরি নয় যে সে বাস্তবিকই সুস্থ । এটাও হতে পারে যে, তার মেজায কোনো কারণে স্বাভাবিক অবস্থায় নেই এবং এমন কোনো পীড়নে রয়েছে যা সে নিজ থেকে প্রকাশ না করলে অপরে তা বুঝতে পারেনা । দ্বিতীয় আয়াতটির বিষয়ও একইরকম । কেননা, দুইজন বিপরীত ভাবাপন্ন ব্যক্তির মধ্যে তর্ক-বিতর্ক বেঁধে যায় এবং বাক্য-বিনিময় শুরু হয়, এ-ক্ষেত্রে একজন সাধারণ শিক্ষিত লোকও এই তথ্য অবগত আছে যে, প্রতিপক্ষকে নিজের ভুল সম্পর্কে অবহিত করা এবং তাকে নিরুত্তর করে দেয়ার উত্তম পদ্থা এই যে, তার মান্য-করা আকিদাসমূহ থেকে কোনো একটি আকিদাকে সঠিক ধরে নিয়ে তার ব্যবহার এইভাবে করা যে, তার ফল প্রতিপ্রক্ষে প্রতিকুলে এবং নিজের অনুকূলে প্রকাশ পায়। হযরত ইবরাহিম আ. এ-কাজটিই করেছিলেন। তার সম্প্রদায়ের লোকদের বিশ্বাস ছিলো তাদের দেবতারা (মুর্তিগুলো) সবকিছুই শুনতে পায় এবং তাদের উদ্দেশ্যসমূহকে সফল করে দেয়। তারা তাদের পূজারী ও ভক্তবৃন্দের প্রতি সম্তষ্ট থাকে এবং শত্রু ও বিরোধীদের থেকে কঠিন প্রতিশোধ নিয়ে থাকে। ইবরাহিম আ. যখন সেই দেবতাগুলোকে ভেঙে- চুরে ফেললেন, বড় মূর্তিটিকে বাদ রাখলেন। অবশেষে যখন জিজ্ঞাসাবাদের সময় এলো, তিনি বিতর্কের সেই উত্তম পদ্থাটি অবলম্বন করলেন। ইতোপূর্বে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। তার ফল এই দাড়িয়েছে যে, মোহস্ত, পূজাকারী ও গোটা সম্প্রদায়কে স্বীকার করতে হয়েছে, আমরাই ভুলের মধ্যে আছি, আপনিই বাস্তব তথ্য সম্পর্কে অবগত আছেন যে এদের বাক্শক্তি নেই । সুতরাং এই দুটি বাক্যের মধ্যে একটি বাক্যও এমন নয়, যাকে প্রকৃতপক্ষে অথবা বাহ্যিকভাবে মিথ্যা বলা যেতে পারে। এ-দুটি কথা www.eelm.weebly.com

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.