বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে সংরক্ষিত থাকে। আগুন তাদেরকে জ্বালিয়ে দিয়ে ছাই ও ভস্মে পরিণত করে না কেনো? তোমরা বলবে, আগুনের মধ্যে যথারীতি দঞ্ধকরণের বৈশিষ্ট্য বিদ্যমান আছে; কিন্তু ওই কাপড় বা ওই বস্তুতে এমন এক প্রকারের রাসায়নিক পদার্থ লাগিয়ে দেয়া হয়েছে, যার ওপর আগুন তার কর্মক্ষমতা প্রয়োগ করতে পারে না । এমন নয় যে আগুন তার দহনশক্তি হারিয়ে ফেলেছে । তবে একজন ধার্মিক মানুষের জন্য একইভাবে তোমাদের দার্শনিক মতে এমন জবাব দেয়ার অধিকার কেনো থাকবে না যে, নমরুদ ও তার সম্প্রদায়ের প্রজ্ববলিত আগুনে দক্ধ করার বৈশিষ্ট্য যথারীতি আগের মতোই বহাল ছিলো; কিন্তু তা হযরত ইবরাহিম আ.-এর দেহের জন্য নিক্রিয় সাব্যস্ত হয়েছে। পার্থক্য শুধু এতটুকু যে, তোমাদের ফায়ারপ্রুফে মানুষের চিন্তাপ্রসূত চেষ্টার প্রভাব রয়েছে, এবং এ-কারণে প্রতিটি শিক্ষার্থী একটি শাস্ত্রের মতো তা শিখে নেয়ার সুযোগ লাভ করে। আর ইবরাহিম আ.-এর দেহ কোনো মাধ্যম ব্যতীত আল্লাহর হুকুমের প্রভাবে হয়েছিলো । এ-জাতীয় ঘটনা নবীর সত্যতা এবং শক্রুপক্ষের প্রতিদ্বন্দ্বিতায় তার প্রাধান্য প্রকাশ করার জন্য কোনো কোনো সময় বিশেষ হেকমতের কারণে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়ে থাকে। শরিয়তের পরিভাষায় এ-ধরনের ঘটনা '‘মুজেযা' বলে অভিহিত হয়। নিঃসন্দেহে তা কোনো শাস্ত্র নয়; সরঞ্জাম ও উপকরণের সাহায্যে উৎপাদিত প্রক্রিয়ার মুখাপেক্ষীও নয় । সুতরাং আল্লাহর সৃষ্ট মানুষ যদি এমন শক্তির অধিকারী হতে পারে যে, কোনো বস্তুর স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্যকে কোনো বস্তুর ওপর ক্রিয়া করতে বারণ করে দেয়, তাহলে যাবতীয় বস্তুর বৈশিষ্ট্য ও গুণাবলির সৃষ্টার কেনো এই শক্তি থাকবে না যে তিনি কোনো ক্ষেত্র বিশেষে বস্তুসমূহের ক্রিয়াকে কার্যকরী হওয়া থেকে নিবৃত্ত করে দেন? আর যদি আজকের বিজ্ঞানের আবিষ্কারের খোলা ময়দানে এমন গ্যাস থাকতে পারে যা দেহের ওপর ক্রিয়া করলে সেই দেহ আগুনের দহন থেকে নিরাপদ থাকে, তবে সেই গ্যাসের সৃষ্টিকর্তার জন্য কোনো বাধা আছে যে তিনি নমরুদের প্রজ্জ্বলিত আগুনের ভেতর ইবরাহিম আ. পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং তিনি আগুনকে অনুরূপভাবে ইবরাহিম আ.-এর জন্য শীতল ও শান্তিময় করে দিয়েছেন? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।