আগেই মতোই সত্যপ্রচারে একনিষ্ঠ এবং সৎপথের আহ্বান ও হেদায়েতকা্যে ব্যাপৃত ছিলেন। অবশ্য এমন নিদারুণ সময়ে, যখন জড় পদার্থের ওপর নির্ভর নেই, পার্থিব উপকরণ বিলুপ্ত এবং হেফাজত ও সাহায্যের যাবতীয় বাহ্যিক সরঞ্জাম নিঃশেষ হয়ে গিয়েছিলো, তখনো ইবরাহিম আ.-এর এমন একটি শক্তিশালী ও শ্রেষ্ঠ নির্ভর ছিলো, যিনি সমস্ত নির্ভরের নির্ভর এবং সমুদয় সাহায্যের সাহায্যকারী বলে অভিহিত এবং তা ছিলো একমাত্র আল্লাহর (ওপর) নির্ভর । আল্লাহপাক তার উচ্চ মর্যাদাবান নবী, কওমের মহান হেদায়েতকারী এবং সত্যপথ প্রদর্শককে সহায়হীন থাকতে দিলেন না। শত্রুদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিলেন। ঘটনা ঘটেছিলো এমন, নমরুদ এবং তার সম্প্রদায় হযরত ইবরাহিম আ.-কে শাস্তি প্রদানের জন্য একটি স্থান নির্ধারিত করলো এবং তাতে কয়েকদিন পর্যন্ত আগুন প্ৰজ্জ্বলিত করলো । এমনকি তার জ্বলন্ত শিখায় চারপাশের সব বস্তু ঝলসে যেতে লাগলো। এভাবে যখন বাদশা ও তার সম্প্রদায় পূর্ণ নিশ্চিত হয়ে গেলো যে, এখন এই আগুন থেকে ইবরাহিমের জীবিত বের হয়ে আসার সম্ভাবনাই বাকি নেই ৷ তখন তারা ইবরাহিম আ.-কে একটি চড়কের ওপর বসিয়ে প্রজ্ব্বলিত অগনুকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো । তৎক্ষণাৎ আগুনের মধ্যে দহনশক্তি প্রদানকারী আগুনকে নির্দেশ দিলেন, ইবরাহিমের ওপর দহনক্রিয়া করো না; দহনশক্তিসমূহের সমাবেশ থাকা সত্বেও ইবরাহিমের প্রতি নিরাপত্তাময় শীতল ও স্নিh্ধ হয়ে যাও। আগুন সঙ্গে সঙ্গে ইবরাহিম আ.-এর ওপর স্নিন্ধ ও শান্তিময় হয়ে গেলো । শত্রুরা তার কোনো ক্ষতিই করতে পারলো না। ইবরাহিম আ. জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে সংরক্ষিত ও নিরাপদ অবস্থায় শত্রুদের ভিড়ের মধ্য দিয়ে বের হয়ে গেলেন । কবি বলেছেন_- EAI EAT; “শত্ৰু যদিও শক্তিশালী; কিন্তু রক্ষাকারী তার চেয়েও অধিক শক্তিশালী ৷” এখানে একজন ধার্মিক মানুষের মনের তৃপ্তি ও অন্তরের শান্তির জন্য এটাই যথেষ্ট যে, সে আগুনের শীতল ও শান্তিময় হয়ে যাওয়াকে সঠিক ও সত্যের ওপর প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করবে। কারণ প্রথমে সে নিজের জ্ঞান ও বিবেকের সাহায্যে এই বিষয়টি যাচাই করে নিয়েছে যে, কুরআন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।