সৃষ্টি করেছি এবং সূর্যের গতিবিধি আমার ক্ষমতার বশীভূত সে কেবল নিজেকে নিজের প্রজাবৃন্দের খোদা ও দেবতা বলে পরিচয় দিতো, আর কিছুই নয় । দ্বিতীয় ছুরত হতে পারতো এই যে, সে বলতো, আমি এই জগৎকে কারো সৃষ্টি বলে মানি না। আর সূর্য তো নিজেই স্বতন্ত্র দেবতা । তার ক্ষমতাধীনই তো অনেক কিছু রয়েছে। কিন্তু এ-কথাও সে বলে নি। তার কারণ হলো, যদি সে এ-কথা বলতো, তবে হযরত ইবরাহিম আ.-এর সেই জিজ্ঞাসাই সামনে এসে পড়তো, যা তিনি জনসাধারণের সামনে সূর্যের খোদা হওয়ার ব্যাপারে উত্থাপন করেছিলেন। সূর্য যদি খোদা-ই হয়ে থাকে, তবে কেনো ভক্ত ও পূজারীদের চেয়েও বেশি পরিবর্তন এবং ধ্বংসের লক্ষণসমূহ এই মাবুদ ও দেবতার মধ্যে বিদ্যমান? যিনি খোদা হবেন তার সঙ্গে পরিবর্তন ও ধ্বংসের কী সম্পর্ক? আর তার ক্ষমতার মধ্য কি এটা আছে যে নির্ধারিত সময়ের পূর্বে বা পরে উদিত বা অনস্তমিত হওয়া যায়? জবাবের তৃতীয় ছুরত হতে পারতো এই, হযরত ইবরাহিম আ.-এর চ্যালেঞ্জুকে গ্রহণ করে নিতো এবং সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতো। কিন্তু নমরুদ যেহেতু এই তিনটি ছুরতের কোনো ছুরতেই জবাব দিচ্ছিলো না, তাই হতবুদ্ধি ও নিরুত্তর হওয়া ছাড়া তার আর কোনো উপায়ই ছিলো না ।"" ’* খ্রিস্টান পাদরিগণ এবং তাদের অন্ধ অনুকরণে আর্য সমাজ এখানে বর্ণিত হযরত ইবরাহিম আ.-এর বিতর্কের ওপর এই প্রশ্ব উত্থাপন করেছে__যদি নমরুদ এমন কথা বলে বসতো যে, হে ইবরাহিম, তুমিই তোমার খোদার সাহায্যে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও, তাহলে ইবরাহিমের নিকট কী উত্তর ছিলো?’ এ-প্রশ্রটি অত্যন্ত দুর্বল প্রশ্ন এবং তরল । কারণ আমি ইবরাহিম আ.-এর বিতর্কের যে-ব্যাখ্যা প্রদান করেছি এবং যা প্রকৃত সত্য, তার ওপর এমন প্রশ্ন সৃষ্টিই হতে পারে না। কেননা, নমরুদ জানতো যে, সে এ-ধরনের কথা বলতে পারে না। কারণ এতে প্রথমে তাকে নিজের অক্ষমতা ও অপারগতা স্বীকার করতে হয় এবং সঙ্গে সঙ্গে এটাও মেনে নিতে হয় যে, সূর্য আমাদের দেবতাও নয়, এবং তার মধ্যে এই ক্ষমতাও নেই যে সে আমাদের এই দাবিকে র মোকাবিলায় মঞ্জুর করে নেয়। এ-কারণে সে নীরবতাকেই অগ্রাধিকার প্রদান করেছে। আর যদি সে এমন প্রশ্ন করেই বসতো, তবে ইবরাহিম আ.-এর দৃঢ় বিশ্বাস ছিলো যে, আল্লাহ তাআলা নিজের সত্য নবীকে অপমানিত করবেন না । ইবরাহিম আ.-এ দোয়ায় নিঃসন্দেহে তিনি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে ইবরাহিম আ.-এর সত্যতা প্রকাশ করে দিতেন। এ-বিষয়টি জড়বাদীদের জন্য এই আল্লাহর কুদরতের ওপর নিয়ন্ত্রণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।