আল্লাহর প্রতি বিশ্বাস জন্মানোই আমার একমাত্র উদ্দেশ্য । তাই তিনি এ- প্রমাণটি ছেড়ে দিয়ে তাকে বুঝানোর জন্য অন্য একটি উপায় অবলম্বন করলেন । তিনি এমন প্রমাণ উপস্থিত করলেন যা প্রতিটি মানুষই নিজের চোখে দেখে থাকে এবং কোনো তর্কশাস্ত্রের প্রমাণ ব্যতীত তা চাক্ষুষ দর্শন করে থাকে । হযরত ইবরাহিম আ. বললেন, আমি সেই মহান সত্তাকে আল্লাহ বলে মানি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিম দিকে নিয়ে যান। তুমিও যদি সেরকম খোদা হওয়ার দাবি করো, তবে তার বিপরীত সূর্যকে পশ্চিমদিক থেকে উদিত করো এবং পূর্বদিকে অস্ত মিত করো। এ-কথা শুনে নমরুদ হতভম্ব ও নিরুত্তর হয়ে গেলো । এই এইভাবে হযরত ইবরাহিম আ.-এর মুখে আল্লাহপাকের প্রমাণ পূর্ণতা পেলো। এই প্রমাণ শুনে নমরুদ কেনো হতবুদ্ধি হলো এবং কেনো তার কাছে এই প্রমাণের বিরুদ্ধে ভুল বুঝানোর অবকাশ থাকলো না? এইজন্য যে, হযরত ইবরাহিম আ.-এর প্রমাণটির সারমর্ম ছিলো : আমি এমন এক সত্তাকে আল্লাহ মানি, যার সম্পর্কে আমার আকিদা হলো এই, যাবতীয় বস্তু এবং তাদের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা একমাত্র তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি এই পরিচালন-ব্যবস্থাকে নিজের হেকমতের রীতিনীতি দ্বারা এমন বশীভূত করে দিয়েছেন যে, সৃষ্টিজগতের কোনো বস্তু নির্ধারিত সময়ের পূর্বে নিজের স্থান থেকে সরতেও পারে না এবং এদিক-সেদিকও হতে পারে না। তোমরা সেই পূর্ণ ব্যবস্থাপনার মধ্য থেকে কেবল সূর্যকেই দেখো। সূর্যের মাধ্যমে এই নিম্নজগৎ কী পরিমাণ উপকৃত হচ্ছে। এতকিছু সত্বেও আল্লাহ তাআলা তার উদয়-অস্তেরও একটি শৃঙ্খলা নির্ধারিত করে দিয়েছেন। অতএব, সূর্য যদি লক্ষবারও এই শৃঙ্খলার বাইরে যেতে চায়, তবে সে এতে সক্ষম হবে না। কারণ, তার লাগাম বা নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কুদরতের হাতে রয়েছে। নিঃসন্দেহে তার এই ক্ষমতা রয়েছে যে তিনি যা ইচ্ছা করবেই তা-ই করে ছাড়বেন । কিন্তু তিনি কেবল তা-ই করেন যা তার হেকমতের চাহিদা অনুযায়ী হয় । সুতরাং, এখন নমরুদের জন্য জবাব দেয়ার তিনটি ছুরত হতে পারতো । হয়ত সে বলতো যে, সূর্যের ওপর আমারও পূর্ণ ক্ষমতা রয়েছে এবং আমিই এসব শৃঙ্খলা সৃষ্টি করেছি। কিন্তু এই জবাব সে দেয় নি এজন্য যে, সে নিজেও কোনো সময় এ-কথা বলতো না, এই সমুদয় বস্তু আমিই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।