বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সত্তা, যার আয়ত্তে রয়েছে মৃত্যু ও জীবন; তিনিই মৃত্যু দান করে থাকেন এবং তিনিই জীবন দান করেন। বাকা বুদ্ধির নমরুদ মৃত্যু ও জীবনের সম্পর্কে অজ্ঞ নমরুদ বললে লাগলো, এভাবে মৃত্যু ও জীবন তো আমারও আয়ত্তাধীন রয়েছে। এই বলে তখনই এক নির্দোষ ব্যক্তিকে এনে জল্লাদকে নির্দেশ দিলো একে হত্যা করে ফেলো এবং মৃত্যুর ঘাটে নামিয়ে দাও ৷ জল্লাদ তৎক্ষণাৎ আদেশ পালন করলো । তারপর জনৈক গুপ্রাপ্ত আসামীকে কারাগার থেকে ডেকে এনে আদেশ করলো, যাও, আমি তোমার জীবন দান করলাম । এরপর সে ইবরাহিম আ.-কে লক্ষ করে বললো, দেখলে, আমিও কীভাবে জীবন ও মৃত্যু দান করে থাকি। তবে তোমার খোদার আর বিশেষত্ব কী থাকলো? ইবরাহিম আ. বুঝলেন, নমরুদ হয়তো জীবন ও মৃত্যুর প্রকৃত তত্র সম্পর্কে অবগত নয়। কিংবা সে জনসাধারণ ও প্রজাবৃন্দকে ভুল বুঝাচ্ছে। যেনো তারা এই পার্থক্যটুকু বুঝতে না পারে যে, এর নাম জীবন দান করা নয়; বরং অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করার নামই জীবন দান করা । আর এভাবে হত্যা বা প্রাণদণ্ড থেকে রক্ষা করার নাম মৃত্যুর মালিক হওয়া নয়। মৃত্যুর মালিক তিনিই, যিনি মানুষের রুহকে তার দেহ থেকে বের করে তার নিজের আয়ত্তে নিয়ে আসেন। এ- কারণেই অনেক শুলে-চড়া ও তরবারির আঘাতপ্রাপ্ত মানুষ জীবনপ্রাপ্ত হয়ে যায়। আর শূল ও হত্যা থেকে রক্ষিত অনেক মানুষ মৃত্যুর গ্রাসে পতিত হয়। কোনো শক্তি মৃত্যুকে রোধ করতে পারে না। আর যদি মৃত্যুকে রোধ করা সম্ভব হতো, তাহলে ইবরাহিম আ.-এর সঙ্গে বিতর্ককারী নমরুদ রাজ্যের সিংহাসন অলঙ্কৃত করতে পারতো না; বরং তার বংশের প্রথম ব্যক্তিকেই আজো পর্যন্ত এই মুকুট ও সিংহাসনের অধিকারী দেখা যেতো কিন্তু জানা নেই, ইরাকের এই রাজত্বের কত দাবিদার মাটির নিচে সমাহিত হয়েছে এবং ভবিষ্যতেও কতজনের পালা আসবে। তবুও ইবরাহিম আ. ভাবলেন, আমি যদি জীবন-মৃত্যুর সূন্ষ দার্শনিক তত্ত্ব আলোচনা করি, তাহলে নমরুদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। সে জনসাধারণকে ভ্রান্তিতে ফেলে আসল ব্যাপারটিকে গড়বড় করে দেবে এবং এইভাবে আমার সৎ উদ্দেশ্যটি সফল হবে না। আর সুযোগ নষ্ট হয়ে যাবে । কারণ, আলোচনা ও সমালোচনা এবং বিতর্ক ও ঝগড়া আমার মূল উদ্দেশ্য নয়; বরং মানুষের মন ও মস্তিষ্কে এক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।