মূর্তিগুলোর মোহস্ত এবং নেতারা এসব কথা শুনে ক্রোধে অগ্নিশৰ্মা হয়ে বলতে লাগলো, ওকে জনতার সামনে নিয়ে আসো। সবাই দেখুক অপরাধী কোন ব্যক্তি । ইবরাহিম আ.-কে জনতার সামনে নিয়ে আসা হলো। ভীতসন্তরন্ত হয়ে এসব আচরণ কেনো করলে? এ-মর্মে কুরআন মাজিদে বর্ণিত হয়েছে _ Eyl ia Clas Cf UG 0) OES ld Alt oh Ew 1806 1 (os 5) PIG ‘তারা বললো, “ওকে উপস্থিত করো জনতার সামনে, যাতে তারা প্রত্যক্ষ করতে পারে।" (ইবরাহিমকে জনতার সামনে উপস্থিত করার পর) তারা বললো, “হে ইবরাহিম, তুমিই কি আমাদের উপাস্যগুলোর সঙ্গে এরূপ করেছো?” [সুরা আম্বিয়া : আয়াত ৬১-৬২] ইবরাহিম আ. দেখলেন সেই সুযোগটি তার সামনে এসে পড়েছে যার জন্য তিনি এই উপায়টি অবলম্বন করেছিলেন। জনসমাবেশ বিদ্যমান, সাধারণ লোকেরা দেখতে পাচ্ছে যে তাদের দেবতাগুলোর কী দুর্দশা ঘটেছে। সুতরাং, মোহসন্ত ও নেতৃবৃন্দকে জনসাধারণের সামনে তাদের বাতিল আকিদার জন্য লজ্জিত করে দেয়ার সময় এটাই, যাতে সাধারণ লোকেরা চোখ দিয়ে দেখে বুঝতে পারে যে, আজ পর্যন্ত দেবতাদের সম্পর্কে মোহন্তগণ ও নেতৃবৃন্দ তাদেরকে যা-কিছু বলেছে সবকিছুই মিথ্যা, ধোকা ও প্রতারণাই ছিলো। তিনি ভাবলেন, আমার এখন তাদেরকে বলা উচিত, এসব হলো বড় মূর্তিটির কাজ। তোমরা তাকে জিজ্ঞেস করো। এতে তারা অবশ্যই উত্তর দেবে যে, মূৰ্তিও কি কথা বলতে পারে? তখনই আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তখন আমি তাদের আকিদা ও বিশ্বাসের অসারতা জনসাধারণের কাছে প্রকাশ করে দেবো এবং সঠিক ও বিশুদ্ধ বিশ্বাসের শিক্ষা প্রদান করতে পারবো । আমি তাদেরকে বলে দেবো যে তারা কীভাবে বাতিল মতাদর্শ ও পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত রয়েছে। তখন মোহস্ত ও পূজারীদের লজ্জিত হওয়া ছাড়া আর কী করার থাকবে? তাই হযরত ইবরাহিম আ. জবাব (L581 5m) ORT HS ON A Jd 1 AS Ld ‘I www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।