বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মূর্তিকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেললেন এবং হাতের কুঠারটি সবচেয়ে বড় মূর্তিটির কাধের ওপর ঝুলিয়ে রেখে চলে গেলেন । এই ঘটনা কুরআন মাজিদ বিবৃত হয়েছে এভাবে_ Cpe eel Et 0 AEN SSG Uf JI OTE (UL 5) 0) unas ‘পরে সে সন্তর্পণে তাদের দেবতাগুলোর কাছে গেলো এবং বললো, (তোমাদের সামনে স্তরে স্তরে সাজানো এসব সুস্বাদু খাদ্যদরব রয়েছে। তা)“তোমরা খাদ্য গ্রহণ করছো না কেনো? তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলো না?” এরপর সে তাদের ওপর সবলে আঘাত হানলো ।' [সুরা আস-সাফফাত : আয়াত ৯১-৯৩] (LSI 5) 0) Ops 5) eel otf VS U) NESTE ‘এরপর সে চূর্ণবিচূর্ণ করে দিলো মূর্তিগুলোকে, তাদের প্রধানটি ব্যতীত; যাতে তারা (মূর্তিপূজকরা তাদের বিশ্বাস অনুযায়ী) তার দিকে ফিরে আসে ।' (এবং জিজ্ঞেস করে, এটা কী হয়ে গেলো?) (সুরা আম্বিয়া : আয়াত ৫৮] সম্প্রদায়ের লোকেরা মেলা থেকে ফিরে এসে মন্দিরে দেবতাদের এই অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলো এবং বলাবলি করতে লাগলো, কী হলো, কে করলো এমন কাজ? এদের মধ্যে ওই ব্যক্তিও ছিলো যার সামনে হযরত ইবরাহিম আ. শপথ করে বলেছিলেন, “আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তিগুলোর সঙ্গে এক গোপন কৌশল অবলম্বন করবো ।” সে সঙ্গে সঙ্গে বলে উঠলো, এ তো ইবরাহিম নামক যুবকের কাজ । সে-ই আমাদের দেবতাদের শত্রু । কুরআন মাজিদে এ-কথাটি ব্যক্ত করা হয়েছে এভাবে_ SIG ASL SS Ban 15 0 clit Cd BY CYL tin 5 ps1 (CESS 5m) eal ‘তারা বললো, “আমাদের উপাস্যগুলোর প্রতি এরূপ করলো কে? সে নিশ্চয় সীমালজ্ঘনকারী।” কেউ কেউ বললো, “এক যুবককে (নিন্দার সঙ্গে) তাদের সমালোচনা করতে শুনেছি; তাকে বলা হয় ইবরাহিম ৷” (অর্থাৎ, এটা তারই কাজ ।) [সুরা আম্বিয়া : আয়াত ৫৯-৬০] www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।