বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

‘শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্পর্কে অবশ্যই কৌশল অবলম্বন করবো ।’”€ [সুরা আম্বিয়া: আয়াত ৫৭] এ-ব্যাপারটি অর্থাৎ জনসাধারণকে যাবতীয় দিক থেকে মূর্তিপূজার দোষ প্রকাশ করে তা থেকে বিরত রাখার চেষ্টা করলেন এবং সর্বপ্রকার নসিহত ও উপদেশের মাধ্যমে তাদেরকে এ-কথা বিশ্বাস করাতে পূর্ণশক্তি প্রয়োগ করলেন যে, এসব মূর্তি কোনো উপকারও করতে পারে এবং ক্ষতিও না। তোমাদের গণকেরা ও নেতারা এদের সম্পর্কে তোমাদের মনে অমূলক ভয় সৃষ্টি করে দিয়েছে যে যদি এদেরকে অবিশ্বাস করো, তবে এরা রাগান্বিত হয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে কিন্তু এরা তো নিজেদের সামনে বিপদ উপস্থিত হলে সেটাও প্রতিহত করতে সক্ষম নয়, তাহলে এরা তোমাদের ক্ষতি করবে কীভাবে? কিন্তু আযার ও কওমের অন্তরসমূহে এর কোনো ক্রিয়াই হলো না। তারা তাদের দেবতাদের খোদায়ি শক্তি-সম্পর্কিত বিশ্বাস থেকে কোনোক্ৰমেই বিরত থাকলো না এবং হযরত ইবরাহিম আ.-এর আহ্বান ও উপদেশের প্রতি কর্ণপাত করতে কঠোরভাবে বারণ করে দিলো । তখন হযরত ইবরাহিম আ. ভাবলেন, এখন আমাকে হেদায়েত ও নসিহতের এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে জনসাধারণ নিজেদের চোখে দেখতে পায় যে, বাস্তবিকই তাদের দেবতাসমূহ কেবল কাঠ ও পাথরের মূর্তি ছাড়া কিছুই নয়; সেগুলো বোবাও, বধিরও, অন্ধও। আর তাদের অন্তরে এই ধারণা যেনো দৃঢ়মূল হয়ে যায় যে, এ-পর্যন্ত তাদের গণক (মোহসন্ত) ও নেতারা দেবতাদের সম্পর্কে যা-কিছু বলতো, সম্পূর্ণই ভুল এবং ভিত্তিহীন আর ইবরাহিমের কথাই সত্য । তিনি ভাবলেন, যদি এমন কোনো ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমার সত্যপ্রচারের জন্য সহজ পহ্থা আবিষ্কৃত হয়ে যাবে। এই ভেবে তিনি একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করলেন; কিন্তু সে-কথা কারো কাছে প্রকাশ করলেন না। পরিকল্পনামাফিক কাজটি তিনি এভাবে শুরু করলেন যে, কথাপ্রসঙ্গে তার সম্প্রদায়ের লোকদেরকে এ-কথা বলে ফেললেন, “আমি তোমাদের দেবতাদের সঙ্গে এক গোপন কৌশল অবলম্বন করবো ।” যেনো এই উপায়ে তাদেরকে এ-কথা জানিয়ে দেয়া উদ্দেশ্য ছিলো যে, যদি তোমাদের দেবতাদের মধ্যে কোনো ক্ষমতা থাকে, যেমন ** হযরত ইবরাহিম আ. কথাগুলো স্বগত বলেছিলেন অথবা অতি ক্ষীণস্বরে বলেছিলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।