প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবে কি তোমরা অনুধাবন করবে না? তোমরা যাকে আল্লাহর শরিক করো তাকে আমি কীভাবে ভয় করবো? অথচ তোমরা আল্লাহর শরিক করতে ভয় করো না, যে-বিষয়ে তিনি তোমাদের কোনো সনদ দেন নি। সুতরাং যদি তোমরা জানো তবে বলো, দুই দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের অধিক হকদার ৷” যার৷ ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা’* কলুষিত করে নি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারা সৎপথপ্রাপ্ত। আর ইহা আমার যুক্তি-প্রমাণ যা ইবরাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়; যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। নিশ্চয় তোমার প্রতিপালক প্রজ্ঞাময়; সর্বজ্ঞ ৷' [সুরা আন'আম : আয়াত ৭৫-৮৩] আয়াতগুলোর তাফসিরে মীমাংসাকারী উক্তি এ-কথার ওপর সবারই একমত্য রয়েছে যে হযরত ইবরাহিম আ. কখনো গ্রহ-নক্ষত্রের পূজা করেন নি এবং তার গোটা জীবন শিরকরে অপবিত্র স্পর্শ থেকে পবিত্র । তারপরও সুরা আন‘আমের উপরিউক্ত আয়ায়গুলোর তাফসিরে উলামায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে। এই আয়াতগুলোর সূচনায় যা-কিছু লেখা হয়েছে, তা সেই মতগুলোর মধ্যে অন্যতম মত অনুযায়ী লেখা হয়েছে। তার সারমর্ম এই যে, হযরত ইবরাহিম আ.-এর কথাগুলো ছিলো কওমের নক্ষত্রপূজার খণ্ডন সম্পর্কে এবং তাদেরকে নিরুত্তর করে দেয়ার জন্য। কেননা, দুটি দল যখন কোনো বিষয়ে মতভেদ করে থাকে, তখন সত্যকে প্রমাণিত করার জন্য বিতর্কসুলভ দলিল-প্রমাণের মধ্যে এক প্রকার দলিল এমনও আছে যেখানে নিজেদের দাবি প্রমাণে কেবল থিওরিসমূহই পেশ করা হয় না: বরং চাক্ষুষ দর্শনের এমন একটি পথ বেছে নেয়া হয় যাতে বিরুদ্ধ পক্ষ সেই দাবির মোকাবিলায় সম্পূর্ণ নিরুত্তর হয়ে যায় । তাদের সামনে প্রথম পক্ষের প্রমাণ খণ্ডনের সব পথ বন্ধ হয়ে যায়। এখন যদি বিরুদ্ধ পক্ষের মধ্যে হঠকারিতা না থাকে; বরং সত্যপথ অবলম্বনের স্পৃহা তাদের মধ্যে অবশিষ্ট থাকে, অর্থাৎ তাদের অন্তরে সত্যকে গ্রহণ করে নেয়ার সম্ভাবনা থাকে, তবে তারা তা কবুল করে নেয়। অন্যথায় বিনা-কারণেই তারা "২ এথানে জুলুমের অর্থ শিরক । যেমন লুকমান তার পুত্রকে সম্বোধন করে বলেছেন, 6 ০) 57/5) (নিশ্চয় শিরক করা বড় জুলুম ৷-_ সুরা লুকমান) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।