FE Ee LU) 01S bh Oe OS wf Sb atl BET Es (১ 5১০) ‘এইভাবে আমি ইবরাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন-ব্যবস্থা” দেখাই, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। এরপর (দেখো,) রাতের অন্ধকার তখন তাকে আচ্ছন্ন করলো তখন সে (আকাশের একটি) নক্ষত্র (দীপ্তিমান) দেখে বললো, (তোমাদের মতানুসারে) “ইহাই আমার প্রতিপালক” (কেননা, সবাই এর পূজা করে থাকে।) এরপর যখন তা অস্তমিত হলো তখন সে বললো, “যা অনস্তমিত হয় (অর্থাৎ য| উদিত হয় ও অনস্তমিত হয়) তা আমি পছন্দ করি না।” এরপর যখন সে চন্দ্ৰকে সমুজ্জবলর্ূপে উদিত হতে দেখলো তখন বললো, “ইহা আমার প্রতিপালক ।”" যখন ইহাও অস্তমিত হলো তখন বললো, “আমাকে আমার প্রতিপালক সৎপথপ্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবো।” এরপর যখন সে সূর্যকে (সর্বাপেক্ষা অধিক) দীপ্তিমানক্ূপে উদিত হতে দেখলো তখন বললো, “ইহা আমার প্রতিপালক, এটি সবচেয়ে বড়”? যখন ইহাও অনস্তমিত হলো, তখন সে বললো, “হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর’ শরিক করো তার সঙ্গে আমার কোনো সংশ্রব নেই । (আমি সেগুলোর প্রতি অসন্তুষ্ট) আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি (কারো দ্বারা সৃষ্ট নন, বরং তিনিই) আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন (এবং যার আদেশ অনুযায়ী আসমান-জমিন ও সমস্ত সৃষ্ট বস্তুসমূহ চলছে) এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই” (এরপর) তার সম্প্রদায় তার সঙ্গে বিতর্কে লিপ্ত হলো । সে বললো, “তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন। আমার তাকে আমি ভয় করি না, (আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন তবে সেই ক্ষতি রোধ করার সাধ্য কারো নেই ।) সবকিছুই আমার ” অর্থাৎ সষ্টা, মালিক, প্রতিপালক ও সংরক্ষক হিসেবে আল্লাহর অসীম ক্ষমতা এবং সুষ্ঠ ও সুবিন্যস্ত পরিচালন-ব্যবস্থা । ** এ-সকল জ্যোতিষ্ক আল্লাহর সৃষ্ট ও তার নির্দেশ মোতাবেক কাজ করে। এরা আল্লাহর আজ্ঞাবহ, এরা আল্লাহর শরিক হতে পারে না। ইবরাহিম আ. শিরক খণ্ডনের উদ্দেশো এই জাতীয় প্রমাণ উপস্থাপিত করেছিলেন। ** এখানে 'আল্লাহ্' শব্দটি উহ্য রয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।