বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বাস ছিলো যে, মানুষের মৃত্যু ও জীবন, তাদের রিযিক, তাদের লাভ- লোকসান, প্রাচুর্য ও দুর্ভিক্ষ, জয়-পরাজয়__মোটকথা জগতের যাবতীয় কর্মকাণ্ডের শৃঙ্খলা নক্ষত্রসমূহ এবং তাদের গতিবিধির প্রভাবেই চলছে ও নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই প্রভাব নক্ষত্রদের নিজস্ব গুণাবলির অন্তর্গত । সুতরাং তাদের সস্তুষ্ট রাখা অবশ্য কর্তব্য । আর এটা তাদের পূজা করা ছাড়া সম্ভব নয়। সুতরাং, হযরত ইবরাহিম আ. যেভাবে তাদের নিম্বজগতের উপাস্যগুলোর স্বরূপ উদ্ঘাটন করে দিয়ে তাদেরকে সত্যপথে আহ্বান করলেন, তেমনি আবশ্যক মনে করলেন যে, উধ্বজগতের বাতিল উপাস্যগুলোর অস্থায়িত্ব ও ধ্বংসশীল হওয়ার দৃশ্য তাদের সামনে পেশ করে এ-তথ্যটিও তাদের জানিয়ে দেন যে, এটা তোমাদের নিশ্চিত ভ্রান্ত ধারণা যে, এই উজ্জ্বল ও দাপ্তিমান নক্ষত্র, চন্দ্র, সূর্য ও গ্রহগুলোর খোদায়ি শক্তির আধিপত্য রয়েছে। কখনো নয়; তা ভুল ধারণা ও ভুল বিশ্বাস। কিন্তু বাতিল উপাস্যের পুজকেরা নিজেদের হাতে নির্মিত মূর্তিকে এতটাই ভয় করতো যে তাদের নিন্দাকারীদের জন্য এটা কল্পনা করতো যে তারা মূর্তিগুলোর ক্রোধে পতিত হয়ে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। এই কল্পনার পূজারীদের অন্তরে উ্ধ্বজগতের নক্ষত্রপূজার বিরুদ্ধে প্রেরণা সৃষ্টি করা কোনো সহজ কাজ ছিলো না। তাই মুজাদ্দিদে আম্বিয়া হযরত ইবরাহিম আ. তাদের মস্তিষ্কের উপযোগী এক বিচিত্র ও চিত্তাকর্ষক বর্ণনাপদ্ধতি অবলম্বন করলেন । নক্ষত্রখচিত রাত ছিলো। একটি নক্ষত্র ছিলো অত্যন্ত উজ্জ্বল । হযরত ইবরাহিম আ. ওটাকে দেখে বললেন, আমার রব কি এটি? কোনো নক্ষত্র যদি রব বা খোদা হওয়ার শক্তি রেখে থাকে, তাহলে এটি তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট এবং উজ্জ্বল । কিন্তু ওটা যখন নিজের নির্ধারিত সময়ে দৃষ্টির বাইরে অদৃশ্য হয়ে গেলো এবং ওটার এতটুকু সাধ্য হলো না যে আরো কিছু সময় অন্য নক্ষত্রগুলোর জন্য নিজের দাপ্তি প্রকাশ করে এবং কেন্দ্রস্থ হয়ে থাকতে পারে। তখন হযরত ইবরাহিম আ. বললেন, আমি আত্মাগোপনকারীদেরকে পছন্দ করি না। অর্থাৎ, যেসব জিনিস পরিবর্তনের প্রভাবে আমার চেয়েও অধিক প্রভাবিত হয় এবং যা তাড়াতাড়িউ ওইসব পরিবর্তনের প্রভাব গ্রহণ করে, কেমন করে সেগুলো আমার উপাস্য হতে পারে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।