os dls ff WY) Bf A ST Wel IA G57 aml oan UU 51 স্মরণ করো, (সেই সময়ের কথা, যখন) ইবরাহিম তার পিতা আযারকে বলেছিলো, “আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ (সাব্যস্ত) করেন? আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি ।” [সুরা আন'আম : আয়াত ৭৪} কওমকে ইসলামের দাওয়াত প্রদান এবং তাদের সঙ্গ বিতর্ক পিতা ও পুত্রের মধ্যে এক্য সাধিত হওয়ার যখন কোনো উপায় থাকলো না এবং আযার কোনোক্রমেই হযরত ইবরাহিম আ.-এর দাওয়াত ও নসিহত কবুল করলো না, তখন হযরত ইবরাহিম আ. আযার থেকে পৃথক হয়ে গেলেন এবং সত্যের দাওয়াত ও দীন প্রচারকে আরো ব্যাপক করে তুললেন। এখন কেবল আযারই তার সম্বোধিত ব্যক্তি থাকলো না; বরং গোটা সম্প্রদায়কে তিনি তার সম্বোধনের লক্ষ্যস্থল বানিয়ে নিলেন। কিন্তু তার সম্প্রদায় পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে প্রস্তুত ছিলো না । তারা হযরত ইবরাহিম আ.-এর কোনো কথাই শুনলো না এবং সত্যের দাওয়াতের সামনে নিজেদের বাতিল উপাস্যগুলোর মতোই বোবা, অন্ধ ও বধির হয়ে থাকলো । তাদের কান ছিলো; কিন্তু সত্যের আওয়াজ শোনার জন্য তা বধির ছিলো। তাদের চোখের মণিগুলো চক্ষুগোলকের থেকে তা বঞ্চিত ছিলো। তাদের মুখ অবশ্যই বাক্শক্তিসম্পন্ব ছিলো; কিন্তু সত্য কথা উচ্চারণ করতে তা বোবা ছিলো। এই মর্মে কুরআন মাজিদে আল্লাহ বলেন 55 dl te 2484 0 2 pl rly eh op VS eed U5 Ud) ww) Lol a owls uf We DAS 0 ST rts 37a (2 5) +) 0b oh ER RE TOE BEE OO ECR আছে কিন্তু তা দ্বারা তা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দ্বারা তারা শোনে না; এরা পশুর মতো, বরং এরা অধিক বিভ্রান্ত । এরাই গাফেল। (তারা শাফলত ও অমনোযোগিতার মধ্যে মত্ত ও বিহ্বল ।) [সুরা আ'রাফ : আয়াত ১৭৯] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।