বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অসীম কুদরত এবং তার একত্ব ও অমুখাপেক্ষিতার কল্পনাও তাদের অন্ত রে অবশিষ্ট নেই এবং তাদের কাছে আল্লাহর একত্ববাদের বিশ্বাসের চেয়ে অধিক বিস্ময়কর ও আজগুবি বিষয় আর কিছুই নেই । এমন সময় হযরত ইবরাহিম আ. অত্যন্ত সাহসের কোমর বাধলেন এবং এক আল্লাহর ওপর ভরসা করে সম্প্রদায়ের সামনে সত্যের বাণী উপস্থিত করলেন। তিনি ঘোষণা করলেন : ‘হে আমার সম্প্রদায়, এ আমি কী দেখছি? তোমরা নিজেদের হাতে নির্মিত মূর্তিসমূহের পূজায় লিপ্ত রয়েছে। তোমরা কি এমনই অজ্ঞতার নিদ্রায় বিভোর রয়েছে যে সেসব নিষ্প্রাণ কাঠকে নিজেদের যন্ত্রপাতির সাহায্যে কেটে-চেঁছে মূর্তি প্রস্তুত করছো এবং তা যদি তোমাদের পছন্দ অনুযায়ী গঠিত না হয় তবে তা ভেঙে অন্য একটি তৈরি করছো । তৈরি করার পর কাঠের ওই মূর্তিগুলোকেই পূজা করতে থাকো এবং উপকার ও ক্ষতি সাধনের মালিক মনে করতে থাকো। তোমরা এসব অনর্থক কাজ থেকে বিরত হও। আল্লাহর একত্বববাদের স্তুতি গাও এবং একমাত্র আমার ও তোমাদের এবং গোটা বিশ্বজগতের স্রষ্টা ও মালিক ৷’ কিন্তু কওম তার আহ্বানের প্রতি সামান্যও কর্ণপাত করলো না। আর যেহেতু তারা সত্য শ্রবণকারী কান ও সত্য দর্শনকারী চোখ থেকে বঞ্চিত ছিলো, ফলে তারা এমন উচ্চ মর্যাদাশীল নবীর সত্যের দাওয়াত নিয়ে উপহাস করতে লাগলো এবং অধিক নাফরমানি ও অবাধ্যতা করতে শুরু করলো । পিতাকে ইসলামের দাওয়াত প্রদান এবং পিতা-পুত্রের বিতর্ক হযরত ইবরাহিম আ. দেখলেন যে শিরকের সবচেয়ে বড় কেন্দ্র তার নিজের ঘরে বিদ্যমান। তার পিতা আযারের মূর্তিনির্মাণ ও মূর্তিপূজা গোটা কওমের জন্য আশ্রয়কেন্দ্র ও মেরুদণ্ড হয়ে রয়েছে। সুতরাং এটাই সুকৌশল হবে যে সত্যের প্রতি আহ্বান এবং সত্য প্রচারকাজের কর্তব্যপালন নিজের ঘর থেকেই শুরু করা । তাই ইবরাহিম আ. সর্বপ্রথম নিজের পিতা আযারকেই লক্ষ করে বললেন, বাবা, আল্লাহ ইবাদত ও আল্লাহকে চেনার জন্য আপনি যে-পদ্থা অবলম্বন করেছেন এবং যাকে পূর্বপুরুষদের প্রাচীন পন্থা বলে থাকেন, তা প্রকাশ্য ভ্রান্তি এবং বাতিল অবলম্বনের পদ্থা। সিরাতুল মুস্তাকিম, সরল ও সঠিক পথ তা-ই যার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।