সুতরাং এই মূর্তিগুলো কি মাবুদ (উপাস্য) হতে পারে? কিংবা এগুলোকে কি মাবুদ বা খোদার সমতুল্য ও সমকক্ষ বলা যেতে পারে? কখনো না । এরপর তিনি নবুওত লাভ করে সর্বপ্রথম এদিকে মনোনিবেশ করলেন । নবুওতপ্রাণ্তি কুরআন মাজিদ হযরত ইবরাহিম আ.-এর জ্ঞান-চক্ষু উন্বীলনকারী হেদায়েত ও সৎপথ প্রাপ্তির বিষয় এভাবে বর্ণনা করছে__ oh Gay 0 IG 3 0 Tal wt Fy 5 in Bs) path EF dS I6 0 uk WUT Ue 5 0 OTE Gf dr Js 0 oye op CH ’l Gre Ea FE 0 ox JU 0 SINT EL PE Ge SS GE Uy CARS sl p50 SL) SY FIN (581 6) +) il) ‘আমি তো এর পূর্বে (প্রথম থেকেই) ইবরাহিমকে (হেদায়েত ও) সৎপথের জ্ঞান দান করেছিলাম এবং আমি তার (কার্যকলাপ) সম্পর্কে ছিলাম সম্যক অবগত ৷ যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বললো, “এই মূর্তিগুলো কী যার পূজায় তোমরা লিপ্ত রয়েছো!” তারা বললো, “আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি।” সে বললো, “তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে ৷” তারা বললো, “তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো না তুমি কৌতুক করছো?” (এমনি এমনি বিদ্রিপকারীদের মতো কথা বলছো?) সে বললো, “না, (এসব মূর্তি তোমাদের প্রতিপালক নয়, বরং) তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালক, তিনি সেগুলোকে সৃষ্টি করেছেন এবং এ-বিষয়ে আমি অন্যতম সাক্ষী ৷” (সুরা আম্বিয়া : আয়াত ৫১-৫৬] যখন এই মর্যাদাশালী ব্যক্তিত্বের ওপর আল্লাহপাকের অবারিত অনুগ্রহ ও দানের স্রোত অবিরাম ধারায় দ্রুতগতিতে প্রবাহিত হচ্ছিলো, তখন এর ফল এই দাড়ালো যে, তিনি আম্বিয়ায়ে কেরামের সারিতে বিশিষ্ট স্থান লাভ করলেন এবং তার দাওয়াত ও তাবলিগের উৎসস্থল ও কেন্দ্রটি হানিফি ধর্ম" নামে অভিহিত হলো । যখন তিনি দেখলেন যে তার সম্প্রদায় মূর্তিপূজা, নক্ষত্রপূজা এবং বিভিন্ন জড় পদার্থের পূজায় এমনভাবে নিরত রয়েছে যে আল্লাহ তাআলার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।