বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অনুগামীও ৷ এমনিভাবে ইবরাহিম আ.-এর পুত্রদ্ধয় হযরত ইসমাইল ও হযরত ইসহাক আ.-এর ঘটনাবলিও সংশ্লিষ্ট । কেননা, হযরত ইসমাইল আ.-এর জন্মকালে ইবরাহিম আ.-এর বয়স ছিলো ৮৭ বছর এবং হযরত ইসহাক আ.-এর জন্যকালে তার বয়স ছিলো পূর্ণ ১০০ বছর । আর হযরত ইবরাহিম আ.-এর পূর্ণ আয়ুঙ্কাল ছিলো ১৭৫ বছর কিন্তু এই তিনজন নবীর বিস্তারিত ঘটনাবলি স্বতন্ত্র শিরোনামায় উল্লেখ করা হবে। আর এখানে কেবল হযরত ইবরাহিম আ.-এর কাহিনির প্রসঙ্গে কোনো কোনো স্থানে ওই দুইজনের কথা উল্লেখ করা হয়েছে। হযরত ইবরাহিম আ.-এর শ্রেষ্ঠত্‌ ও মহতু হযরত ইবরাহিম আলাইহিস সালাম-এর উচ্চ মর্যাদার প্রেক্ষিতে যা তাকে অন্য আম্বিয়ায়ে কেরামের তুলনায় শ্রেষ্ঠত্‌ প্রদান করেছে _ কুরআন মাজিদ তার ঘটনাবলিকে জায়গায় জায়গায় বিভিন্ন শৈলীতে বর্ণনা করেছে। এক স্থানে যদি সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হয়ে থাকে তাহলে অন্য জায়গায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কতিপয় স্থানে বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাবলির প্রেক্ষিতে তার ব্যক্তিত্বকে উজ্জ্বলরূপে উপস্থাপিত করা হয়েছে। এ-কারণে যথাযথ বিন্যাসের সঙ্গে সেগুলোকে পেশ করা হচ্ছে। তাওরাত বলছে যে হযরত ইবরাহিম আ. ইরাকের ছোট শহর ‘আওযর’- এর অধিবাসী এবং ফাদ্দান গোত্রের লোক ছিলেন। তার সম্প্রদায় ছিলো মূর্তিপূজক। তার পিতা কাঠমিস্তির কাজ করতেন এবং নিজের সম্প্রদায়ের বিভিন্ন গোত্রের জন্য কাঠের মূর্তি নির্মাণ করে বিক্রি করতেন কিন্তু আল্লাহ তাআলা হযরত ইবরাহিম আ.-কে প্রথম থেকেই সত্যের উপলদ্ধি এবং সত্য পথের সন্ধান ও হেদায়েত দান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মূর্তিগুলো শুনতে পারে না, দেখতেও পারে না এবং কারো ডাকে সাড়াও দিতে পারে না এবং ক্ষতি ও উপকার সাধনের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই । আর কাঠের এই পুতুলগুলো এবং হত্তনির্মিত অন্য বস্তুগুলোর মধ্যে কোনো পাৰ্থক্যও নেই । তিনি প্রতিদিন সকাল-সন্ধ্যায় নিজের চোখে দেখতেন যে তার পিতা নিজের হাতে ওসব নিষ্প্রাণ মূর্তিগুলোকে নির্মাণ করে থাকেন এবং যেভাবে তার মর্জি হয় সেভাবেই মূর্তিগুলোর নাক, কান, চোখ ও দেহাবয়ব কেটে-চেছে তৈরি করে থাকেন । তারপর সেগুলোকে ক্রেতার কাছে বিক্রি করে থাকেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।