Cid By) He DKS UE UF SIG 1 1 তারা (কুরআন ও ইসলাম অবিশ্বাসকারী লোক) এটাই কামনা করে যে (কতই না ভালো হতো) তারা যেমন কুফরি করেছে তোমরাও তেমন কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও ।' [সুরা নিসা : আয়াত ৮৯] সুতরাং এসব অবিশ্বাসকারী কাফেরদের মোকাবিলায় মুসলমানদের সবসময় একটিমাত্র জবাব রয়েছে _ CE Of Lf Lo) Sp TLR) SWINE (ols dB) ‘হে আমাদের প্রতিপালক, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্ত রকে সত্য লঙ্ঘনপ্রবণ করো না (বক্রতার দিকে ঝুঁকিয়ে দিয়ো না) এবং তোমার কাছ থেকে আমাদেরকে করুণা দাও, নিশ্চয় তুমি মহাদাতা ৷' [সুরা আলে ইমরান : আয়াত ৮] যাইহোক, কুরআন মাজিদের উপরিউক্ত আলোচ্য আয়াতটির অর্থ খুব পরিষ্কার ও স্পষ্ট এবং তার মধ্যে ও সুরা আনআম, সুরা নাহল ও সুরা ইবরাহিমের অনুরূপ সুরাগুলোতে হযরত ইবরাহিম আ.-এর আরবের নবী হওয়ার মধ্যে নিশ্চিতভাবে কোনো বিরোধ ও বৈপরীত্য নেই । এখানে বর্ণিত বিস্তারিত ব্যাখ্যা ও বিবরণ ছাড়াও সাধারণ মুফাস্সিরগণ এ-জাতীয় আয়াতগুলোর অর্থ এমন বর্ণনা করেছেন যে, এই সম্বোধন কেবল ওইসব লোকের সঙ্গে সংশ্লিষ্ট যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় বিদ্যমান ছিলো। তাদের অতীত পূর্বপুরুষ এবং আরবের অতীতকালের ইতিহাসের সঙ্গে এই সম্বোধনের কোনো সম্পর্ক নেই । কুরআন মাজিদে হযরত ইবরাহিম আ.-এর আলোচনা কুরআন মাজিদের হেদায়েত ও নসিহতের পয়গায় যেহেতু ইবরাহিমি ধর্মেরই পয়গাম, তাই কুরআন জায়গায় জায়গায় হযরত ইবরাহিম আ.- এর কথা উল্লেখ করেছে। আর পূর্বের আলোচনায় যেমন বলা হয়েছে যে হযরত ইবরাহিম আ.-এর উল্লেখ ও আলোচনা মকঙ্কি ও মাদানি উভয় সুরাসমূহে রয়েছে। নিম্নবর্ণিত ছকটিতে সেসব সুরা ও আয়াত প্রকাশ করা হচ্ছে : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।