বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বে আর কোনো নবী আসেন নি। এসব আয়াতের অর্থ কখনো এমন হতে পারে না যে, আরবভূমি হেজায সবসময়ের জন্য আল্লাহর নবী ও রাসুলগণের আগমন থেকে বঞ্চিত ছিলো এবং সে-রাজ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আওয়াজই সর্বপ্রথম আওয়াজ । কুরআন মাজিদ এমন সত্যবিরোধী কথা কেমন করে বলতে পারে যখন সুরা ইবরাহিম ও হযরত ইসমাইল আ.-এর আরবি নবী হওয়ার পরিষ্কার ও স্পষ্ট সাক্ষ্য বিদ্যমান রয়েছে, যা একটু আগে উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে কুরআন মাজিদ এ-জাতীয় পরস্পরবিরোধী বক্তব্য ও বৈপরীত্যপূর্ণ উক্তি থেকে নিশ্চিতরূপে পবিত্র যে তা এক জায়গায় একটি কথাকে অস্বীকার করবে এবং অন্য এক জায়গায় সেই একই কথাকে স্বীকার করবে। কেননা, তা দৃশ্য ও অদৃশ্য এবং গায়েব ও হাজির সম্পর্কে জ্ঞানবান আল্লাহ তাআলার কালাম; ভুলভ্রান্তিযুক্ত মানুষের কথা নয়। কারণ আল্লাহপাক বলেন_ VS GUS a3 Le pall PE Ls a 0 'y OFA 09745 WH ‘তবে কি তারা কুরআন সম্পর্কে অনুধাবন করে না? (গভীর চিন্তা-ভাবনা করে দেখে না?) যদি তা আল্লাহ ব্যতীত অন্যকারো কাছ থেকে আসতো (অন্যকারো কালাম হতো) তবে তারা তাতে অনেক অসঙ্গতি পেতো ৷' [সুরা নিসা : আয়াত ৮২] সুতরাং কুরআন মাজিদের বিরুদ্ধে স্প্রিঙ্গার, ম্লোগ এবং উইনসিঙ্ক-এর এসব উদ্ভট দাবি এবং তাদের উপস্থাপিত প্রমাণসমূহ এঁতিহাসিক তথ্য ও সত্য ঘটনাবলির আলোকে সম্পূর্ণর্পে বাতিল এবং মিথ্যা । তাদের কর্মপদ্ধতির মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে যে এঁরা এবং এই প্রজাতির অন্য সমালোচকগণ কুরআন মাজিদ সম্পর্কে সততা ও সুবিচারের সঙ্গে সমালোচনা করেন না। অথচ তাদের বোধশক্তি ও বোধগম্যতায় কোনো ক্ৰটি নেই; বরং এর বিপরীতে তারা জেনে-শুনে অসৎ ও অসাধুতাপূর্ণ পদস্থা অবলম্বন করে কুরআন মাজিদের বিরুদ্ধে বিষ উদ্্‌গীরণ করছেন, ভুল দোষারোপ করছেন, স্পষ্ট ও প্রকাশ্য বিষয়গুলোতে নিজেদের করছেন। এ-জাতীয় দোষারোপে তাদের কেবল একটিমাত্র উদ্দেশ্য থাকতে, যাকে কুরআন এই শ্রেণির বিরোধীদের জন্য একটি স্বতন্ত্র রীতি হিসেবে বর্ণনা করেছে _ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।