বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

দীন বলে সাব্যস্ত করছো, তবে কি তোমাদের কাছে তার সপক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল বা প্রমাণ নাযিল হয়েছে? অথবা তার কাছ থেকে কি এসব আকিদার সত্যায়নের জন্য কোনো কিতাব প্রেরণ করা হয়েছে? যদি এমন হয়ে থাকে তবে তা উপস্থিত করো। এ-ব্যাপারে কুরআনে বলা হয়েছে _ (OULa 30) Odo AS IAS, 150 0 Gm OL 0S 3 ‘তোমাদের কি সুস্পষ্ট দলিল-প্রমাণ আছে? তাহলে (আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত) তোমাদের কিতাব উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।' [সুরা আস-সাফফাত : আয়াত ১৫৬-১৫৭] এখন যদি নিজেদের দাবি সত্যায়নের জন্য তাদের কাছে কোনো ইন্দরিয়খরাহ্য যৌক্তিক প্রমাণও না থাকে এবং উদ্ধৃতিযোগ্য সনদের ভিত্তিতে কোনো দলিল বা কিতাবও না থাকে, তাহলে তাদের দাবি _ তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পূর্ব থেকেই আল্লাহর দীন বিদ্যমান এবং সুশৃঙ্খল শরিয়তও রয়েছে _সম্পূর্ণ বাতিল ও মিথ্যা দাবি । এমনিভাবে মুশরিকদের কাছে এ-কথা প্রকাশ করার জন্য যে তোমাদের কাছে তোমাদের বাতিল দাবিগুলোর পক্ষে কোনো যৌক্তিক প্রমাণও নেই এবং কোনো কিতাবি দলিলও নেই এবং তাদেরকে নিরুত্তর করে দেয়ার জন্য সুরা আহকাফের মধ্যে প্রমাণ পেশের এই প্রস্থাই অবলম্বন করা হয়েছে । আল্লাহ তাআলা বলেন eS tH pl ks Bu ss ৩3১ i OFS LS YS S33 ES 01 ole : i B01 1s 5 ip AES GF NL) ‘বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখেছো কি? আমাকে দেখাও তারা (ভূমি থেকে) পৃথিবীতে কী সৃষ্ট করেছে অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার কাছে (তোমাদের দাবির সমর্থনে) উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও ।' [সুরা আহকাফ : আয়াত 8] এটাই সেই তত্ব যাকে ভিন্ন এক ভঙ্গিতে কুরআন মাজিদের ওইসব আয়াতে বর্ণনা করা হয়েছে যেগুলোর মাধ্যমে এ-কথা প্রকাশ পায় যে, আরবের মুশরিকদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।