বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু এটিও একটি জঘন্য ধোকা । কুরআন মাজিদের সম্বোধনরীতি, বর্ণনা-শৈলী এবং বাতিলপস্থাদের বাতিলপস্থার বিরুদ্ধে দলিলসমূহের বিন্যাস সম্পর্কে অজ্ঞতার ফলে এই ভুলের সৃষ্টি হয়েছে। অথবা, পূর্বে উল্লিখিত প্রশ্ন ও অভিযোগের মতো নিছক শক্রতা, বিদ্বেষ ও বিরোধিতার কারণে এই ধোকার আশ্রয় নেয়া হয়েছে । প্রকৃতপক্ষে সত্য এই যে, আরবের একটি অতি বড় অংশ মূর্তিপূজায় লিপ্ত ছিলো এবং এ-ধারাবাহিকতায় তারা আকিদা ও ধর্মের নাম দিয়ে কতগুলো বিধান তৈরি করে রেখেছিলো। যেমন : দেবতাদের উদ্দেশে মানত এবং কুরবানির জন্য সায়েবা, বাহিরা ও অসিলা ইত্যাদি উদ্ভাবন । তা ছাড়া তারা বিভিন্ন মূর্তির পূজার জন্য বিভিন্ন নিয়মনীতি স্থির করেছিলো। এ-কারণে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে তাওহিদ ও ইসলামের দাওয়াত দিলেন এবং শিরক ও মূর্তিপূজা করতে বারণ করলেন, তখন তারা বলতে শুরু করলো, ‘আমাদের ধর্ম খারাপ এবং আমাদের কোনো ইলহামি ধর্ম নেই__ তোমার এ-ধরনের কথা বলা যে ভুল। কারণ আমাদের স্বতন্ত্র ধর্ম রয়েছে এবং তা আমাদের পূর্বপুরুষদের সনাতন ধর্ম।' আল্লাহপাক তাদের বক্তব্যকে কুরআনে উদ্ধৃত করেছেন এভাবে_ (191 50) We Up Lv) Ue Gel Uae) 10 ‘তারা বলে, “আমরা আমাদের পূর্বপুরুষদেরকে তা করতে (এই ধর্মের ওপর থাকতে) দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এর (এই ধর্মের) নির্দেশ দিয়েছেন।"' [সুরা আ'রাফ : আয়াত ২৮] সামনে প্রকাশ করে দেয়ার জন্য এই পন্থা অবলম্বন করলো যে কোনো ধর্মের আল্লাহর ধর্ম হওয়ার দুই ধরনের দলিলই হতে পারে : ১. উপলব্ধি ও জ্ঞানের মাধ্যমে এটা স্পষ্টরূপে প্রকাশ পায় যে তা আল্লাহর ধর্ম এবং তার প্রিয় ধর্ম; ২. অথবা উদ্ধৃত রেওয়ায়েতসমূহ তার সপক্ষে অকাট্য ও বিশ্বস্ত এবং অনস্বীকার্য প্রমাণ পেশ করে যে তা আল্লাহর প্রেরিত শরিয়ত যদি কোনো দাবির পেছনে এ-দুই প্রকারের কোনো প্রকার দলিলই না থাকে, তবে সেই দাবিটি বাতিল এবং এমন দাবি উত্থাপনকারী মিথ্যাবাদী । সুতরাং, কুরআন মাজিদ মুশরিকদের এই দাবি খণ্ডন করার জন্য কুরআনের আয়াতসমূহকে তিনভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।