নতুন এক ইহুদি ধর্মের ভিত্তি স্থাপন করেন এবং তাকে মিল্লাতে ইবরাহিম বা ইবরাহিমি ধর্মে আখ্যায়িত করেন। প্রাচ্যবিদদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা । কারণ মক্কার জীবনে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর সঙ্গে ইহুদিদের কোনো সম্পর্কই ছিলো না। তাই বিরোধিতা, একমত্য বা অনুকরণের প্রশ্নই ওঠে না। অবশ্য মদিনায় এসে তিনি মুশরিকদের চেয়ে ইহুদিদের প্রতি অধিক মনোযোগ প্রদান করেছিলেন। তা এ-জন্য করেছিলেন যে, ইহুদিরা ইসলামের আকিদার অনুরূপ হযরত মুসা আ.-এর ধর্মের অনুসারী ছিলো, যদিও তাতে বিকৃতি এবং পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছিলো, কিন্তু তারা মুশরিকদের বিপরীতে তাওহিদ ও একত্বববাদে বিশ্বাসী ছিলো। আর তাদের পরিবর্তিত কিতাবে পরিবর্তনের পরেও অনেক বাক্য এমন থেকে গিয়েছিলো যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়া এবং ও তার নবুওতের সাক্ষ্য ও প্রমাণ ছিলো। এসব বাণী থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষে ভবিষ্যদ্বাণী ও সুসং প্রতীয়মান হয়। তা ছাড়া অনেক বিধি-বিধান এমনও ছিলো যা বিশুদ্ধ অর্থেই ওহির পর্যায়ভুক্ত এবং হযরত মুসা আ.-এর ধর্মের ভিত্তি ও বুনিয়াদ ছিলো। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণা করেছিলেন যে এরা মুশরিকদের তুলনায় তাড়াতাড়িই ইবরাহিমি ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। কিন্তু রাসুল যখন তাদের সঙ্গে রাসুলের আচার-ব্যবহার সে-রকমই হয়ে গেলো, যে-রকম ছিলো মুশরিকদের সঙ্গে । অমুসলিম সবার ধর্মই এক অর্থাৎ ইসলাম ও মুসলমানদের বিরোধিতা__এই প্রতিপাদ্য অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সবাইকে একই পর্যায়ে রাখলেন । প্রিঙ্গার, স্লোগ এবং তাদের সমমতাবলম্বীরা এতটুকু পরিষ্কার কথা বুঝতেও অক্ষম অথবা ইচ্ছা করেই বুঝতে চান না যে, যেহেতু হযরত ইবরাহিম আ. ইসরাইল (ইয়াকুব) আ.-এর দাদা ছিলেন এবং ইহুদিরা তাদের ধর্মের সম্পর্ককে ইসরাইল আ.-এর প্রতি আরোপ করে এবং বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল আ.-এর বংশধর হওয়ার কারণে গর্ববোধ করে, সুতরাং তাদের এই উক্তি হযরত ইবরাহিম আ.-ও ইহুদি ছিলেন__কেমন হাস্যকর উক্তি! পৌত্রের ধর্ম সম্পর্কে কখনো কি এ- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।