বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কৃতজ্ঞ; আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং তাকে পরিচালিত করেছেন সরল পথে । [সুরা আন-নাহল : আয়াত ১২০-১২১] (dB) OS Ll Ip ON Gj bas ail Bo hh Of Ol Cr ‘এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠ ইবরাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো; এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলো না ।' [সুরা আন-নাহল : আয়াত ১২৩] তবে কি এসব দ্বর্থহীন স্পষ্ট আয়াতের পরেও ওইসব প্রমাণের কোনো অর্থ থাকতে পারে যা ম্নোগ ও তার মতালম্বীরা এ-বিষয়ে বর্ণনা করেছেন? মক্রি সুরাই হোক, আর মাদানি সুরাই হোক__উভয় ক্ষেত্রেই হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিত একই রকম প্রতীয়মান হচ্ছে। উভয় অবস্থাতেই তিনি হানিফি দীনের দাওয়াত প্রদানকারী । হযরত ইসমাইল আ.-ও সমগ্র আরব জাতির আদি পিতা, পবিত্র কা'বাগৃহের প্রতিষ্ঠাতা ও নির্মাতা এবং আরবদের পথপ্রদর্শক । সুতরাং ইউরোপীয় প্রাচ্যবিদদের এই উক্তি__হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিত্ব কুরআন মাজিদের মক্কি ও মাদানি আয়াতসমূহে ভিন্ন ভিন্ন পরিলক্ষিত হয়__সম্পূর্ণ মিথ্যা এবং স্পষ্ট অপবাদ । তা ছাড়া এ-বক্তব্যও সত্যের বিপরীত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবে সর্বপ্রথম নবুওত দাবি করেন এবং তার পূর্বে আরো কোনো নবীও অতীত হন নি। কেননা, হযরত ইবরাহিম আ., হযরত ইসমাইল আ., হযরত হুদ ও সালেহ আ. এ- ভূখণ্ডেরই পথপ্রদর্শক ও নবী ছিলেন। জ্ঞানের ওই দাবিদারকে পক্ষপাতদুষ্টতা এমন মূর্খ করে দিয়েছে যে, কুরআন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি প্রশ্ব উত্থাপন এ-কথাও চিন্তা করে না-_এ-জাতীয় দাবির মাধ্যমে আমরা কেবল কুরআনের নয়, তাওরাতেরও মিথ্যা-প্রতিপাদন করছি। কারণ তাওরাতে পরিষ্কারভাবে বর্ণিত আছে যে, হযরত ইসমাইল আ. হযরত ইবরাহিম আ.-এর পুত্র । আর ইসমাইল আ. আরব জাতির আদি পিতা এবং ইবরাহিম আ.-এর সন্তানদের মাধ্যমেই আরবভূমি আবাদ হয়েছে এবং এই পিতাপুত্র আরবভূমির দু-জন উজ্জ্বল ব্যক্তিত্ব । তা ছাড়া এই অপবাদ নিশ্চিত ভিত্তিহীন ও নিরর্থক যে, মক্কার জীবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদি ও তাদের ধর্মের অনুসরণ করেছেন এবং মদিনায় পৌছে যখন ইহুদিদের অবিশ্বাস এবং তাদের ধতামূলক উত্তেজনা প্রত্যক্ষ করলেন, তখন ইহুদি থেকে স্বতন্ত্র www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।