বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 02
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইয়াকুব আ. ফাদ্দান আরামে চলে যাওয়ার পর তার ভাই ইসু অসন্তুষ্ট হয়ে পিতৃব্য ইসমাইল আ.-এর কাছে মক্কায় এসে অবস্থান করতে থাকেন। অবশেষে ইসমাইল আ.-এর কন্যাকে বিয়ে করে কাছাকাছিই বসবাস করতে শুরু করেন। ইনি ইতিহাসে আদওয়াম নামে প্রসিদ্ধ । এই সময়ের মধ্যে তাদের দুই ভাইয়ের মধ্যকার মনোমালিন্যও দূর হয়ে যায় এবং উভয়ের মধ্যে পুনরায় ভালোবাসার সম্পর্ক দৃঢ় হয়ে ওঠে। তীরা দুজনেই একে অন্যের কাছে উপহার-উপটঢৌকন পাঠানোর ধারা প্রচলিত রাখেন । এসব ঘটনা তাওরাতের বর্ণিত কাহিনি । কুরআন মাজিদ এসব বিস্তারিত বিবরণ সম্পর্কে নীরব শুধু এতটুকু উল্লেখ করা হয়েছে যে, ইয়াকুব আ. একজন উচ্চ মর্যাদাশীল নবী, ধৈর্য ও দৃঢ় সংকল্পের অধিকারী এবং হযরত ইউসুফ আ.-এর পিতা । আর এ-প্রসঙ্গেই নাম উল্লেখ করা ব্যতীত হযরত ইউসুফ আ.-এর অপর ভাইদেরও উল্লেখ করা হয়েছে । কুরআন মাজিদে ইয়াকুব আ.-এর উল্লেখ কুরআন মাজিদে দশ জায়গায় হযরত ইয়াকুব আ.-এর নাম উল্লেখ করা হয়েছে। যদিও সুরা ইউসুফের মধ্যে জায়গায় জায়গায় সর্বনাম ও গুণাবলির হিসেবে এবং অন্য কিছু সুরায় যেমন সুরা মুমিনুনে গুণাবলির বিবেচনায় তার আলোচনা রয়েছে। কিন্তু (সুরা ইউসুফে) নামের সঙ্গে কেবল দুই জায়গাতেই উল্লেখ করা হয়েছে। নিচের ছক থেকে তা পরিষ্কারভাবে বুঝা যাবে : সুরা সুরার নাম আয়াত ২ সুরা আল-বাকারা ৩৭, ১৩৩, ১৪০ 8 সুরা নিসা ১৬৩ ৬ সুরা আল-আন আম ৮৫ ১২ সুরা ইউসুফ ৬, ৩৮ ১৯ সুরা মারইয়াম ৬ ২১ সুরা আম্বিয়া ৭২ ৩৮ সুরা সোয়াদ 8৪৫ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।