নয়. হযরত লুত আ. যদিও হযরত ইবরাহিম আ.-এর ভাতিজা ছিলেন এবং তার অনুগামীও ছিলেন, কিন্তু তিনি নবুওত লাভ করেছিলেন এবং তাকে আল্লাহ তাআলার দূত বানিয়ে দেয়া হয়েছিলো । তাই সাদুম ও আমুরায় সব ধরনের বিপদ এবং বিদেশে শক্রদের কবলে নানা প্রকারের কষ্ট ভোগ সত্ত্বেও তিনি ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন। নিজের সম্মানিত চাচা ও খান্দানের সাহায্য চাওয়ার পরিবর্তে কেবল আল্লাহর ওপরই ভরসা করতেন । তিনি আল্লাহর নিদেশাবলির সামনে সত্তষ্টি ও আত্মসমর্পণের প্রমাণ দিয়েছেন। এটা সার্নিধ্যপ্রাপ্ত আথ্িয়ায়ে কেরামের মাকাম । হযরত ইবরাহিম আ.-এর ইন্তিকাল [হযরত ইবারহিম আ. বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে বাধ্যর্কে উপনীত হলেন। তখন তিনি তার পুত্রদেরকে আহ্বান করে বললেন, প্রিয় বৎসগণ, দয়াময় আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে দীনরূপে মনোনীত করেছেন। সুতরাং তোমরা মহান আল্লাহর অনুগত্য স্বীকার পূর্বে মৃত্যুবরণ করো না। সবসময় আল্লাহ তাআলার ওপর ভরসা রাখবে। বিপদে-আপদে ধৈর্য ধারণ করবে। বিপদ-আপদের মাধ্যমে আল্লাহ তাআলার মানুষকে তার আনুগত্যের প্রতি আকর্ষণ করে থাকেন । ধৈর্যহারা হলে মানুষ আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয় না। সুতরাং তোমরা বিপদ ও দুঃখ-দুর্দশার সময় ধৈর্য ধারণ করবে এবং কল্যাণ ও মঙ্গলের সময় আল্লাহর শোকর আদায় করবে । অনন্তর একবার হযরত আযরাইল আ. হযরত ইবরাহিম আ.-কাছে এলেন ইবরাহিম আ. তাকে জিজ্ঞেস করলেন, হে আযরাইল, তুমি কি আমার প্রাণ বের করে নিয়ে যেতে এসেছো? আযরাইল আ. বললেন, হ্যা । ইবরাহিম আ. তখন বললেন, তুমি আমার রবকে জিজ্ঞেস করো, কেউ কি কখনো প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ হরণ করে? তিনি যে আমার প্রাণ হরণের নিদেশ দিয়েছেন? তৎক্ষণাৎ আযরাইলের প্রতি প্রত্যাদেশ হলো, তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো, সে কি কখনো এমন কথা শুনেছে যে, বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে বন্ধু তাতে অসম্মত হয়? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।