তাকে আমি চিনি না। আমি আমার মা'বুদের (মূর্তির) শোকর আদায় করে থাকি। তা আমার গৃহে রক্ষিত আছে । বৃদ্ধের এই জবাব হযরত ইবরাহিম আ.-এর মনে খুব কষ্ট দিলো। তিনি তৎক্ষণাৎ বৃদ্ধকে ঘর থেকে বের করে দিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই হযরত ইবরাহিম আ.-এর অন্তরে এই অশোভনীয় কাজের জন্য অনুশোচনার উদ্রেক হলো । তিনি ভাবলেন, যে-একমাত্র প্রতিপালকের শোকর আমি এই বৃদ্ধ লোকটির মাধ্যমে আদায় করাতে চেয়েছিলাম, তার শান তো এই যে, তিনি এই বৃদ্ধকে তার দীর্ঘ আয়ুষ্ধালব্যাপী অনবরত নানাবিধ নেয়ামত প্রদান করে আসছেন এবং তার মূর্তিপূজা ও কুফরের কারণে তার প্রতি অসম্তুষ্ট হয়ে একবেলার জন্যও তার ওপর রিযিকের দরজা বন্ধ করে দেন নি। তবে আমার কি অধিকার ছিলো যে, সে আমার কথা অমান্য করা এবং আল্লাহর বাণী গ্রহণ না করার কারণে ক্রোধান্বিত হয়ে তাকে আমার ঘর থেকে বের করে দিলাম । এই ঘটনা এতিহাসিক বিচারে গ্রহণযোগ্য হোক বা না হোক, তা কিন্তু এই সত্যটি ঘোষণা করছে যে, হযরত ইবরাহিম আ.-এর বদান্যতা ও উদারতার ওই উচ্চতা-__যা 'প্রকৃত উচ্চ দৃষ্টান্ত' পর্যন্ত পৌছেছিলো_ ছিলো এক দৃষ্টান্ত এবং তা মানুষের মুখে মুখে প্রবাদ হিসেবে ছড়িয়ে পড়েছিলো। নিঃসন্দেহে তার এই চিন্তা ছিলো সত্যের পয়গাম এবং ইসলামের দাওয়াতে সর্বোত্তম আদর্শ । আট. করে থাকেন তাদের সামনে আল্লাহর মুহাব্বত ও সততা ব্যতীত অন্যকোনো বস্তু অবশিষ্টই থাকে না। এ-কারণে প্রথম থেকেই তাদের মধ্যে এই যোগ্যতা প্রদান করা হয় যে,তারা শৈশবকাল থেকে তাদের সমসাময়িকদের মধ্যে উজ্জ্বলরূপে পরিদৃষ্ট হন এবং আল্লাহর রাস্তায় পরীক্ষা ও দুঃখ-দুর্দশাকে সহ্য করে ধৈর্য ও সন্তুষ্টির উত্তম আদর্শ স্থাপন করেন থাকেন। হযরত ইসমাইল আ.-এর ঘটনাটি এই বক্তব্যের প্রমাণের জন্য উপযুক্ত সাক্ষ্য এবং হাজার হাজার উপদেশমূলক দৃষ্টান্ত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।