জ্ঞানের ক্ষেত্রে ইচ্ছাপূর্বক ও সংকল্পবদ্ধ বিশ্বাসঘাতকতা ৷ কারণ, মক্কি সুরাগুলো থেকে কেবল ওইসব আয়াতেরই উদ্ধৃতি দেয়া হয়েছে, যাতে হযরত ইবরাহিম আ.-কে কেবল একজন নবীরূপেই উপস্থাপিত করা হয়েছে। কিন্তু যে-মন্কি সুরাকে হযরত ইবরাহিম আ.-এর ব্যক্তিত্বকে নাযিল করা হয়েছে, অর্থাৎ সুরা ইবরাহিম, সেই সুরা থেকেই দৃষ্টি ফিরিয়ে নেয়া হয়েছে। যেসব মানুষ কুরআন মাজিদ থেকে সরাসরি কোনো অর্থ উদ্ধার করতে পারে না এবং উপকৃত হতে পারে না, যাতে তাদের সামনে মূর্খতার পর্দা পড়েই থাকে এবং ইউরোপীয় প্রাচ্যবিদদের অন্ধ অনুকরণে তারা তাদের ভুল দাবিকে সঠিক বলে মনে করে। সুরা ইবরাহিম মক্কি সুরা; এর আয়াতগুলো হিজরতের পূর্বেই নাযিল হয়েছে । সুরা ইবরাহিম নিম্বলিখিত সত্যগুলো ঘোষণা করছে । এক. হযরত ইবরাহিম আ. আরবে অর্থাৎ হিজাযে অবস্থান করেন এবং আল্লাহর রাসুল হিসেবে নিজেকে ও নিজের বংশধরকে প্রতিমাপূজা থেকে বেঁচে থাকার এবং সেই স্থানটিকে গোটা বিশ্বের নিরাপত্তার কেন্দ্র করে দেয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন। soli UN of SY 2) wi di ia he) el) Ju HY (el 2! 803") স্মরণ করো, ইবরাহিম বলেছিলো, “হে আমার প্রতিপালক, এই নগরীকে (মক্কা মুকাররমাকে) নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমাপূজা থেকে দূরে রেখো" [সুরা ইবরাহিম : আয়াত ৩৫] 1% US ak 2) po BB ps U3 pp US UE Lh SS *) “হে আমার প্রতিপালক, এ-সকল প্রতিমা’ তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে-ই আমার দলভুক্ত; কিত্ত কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু” [সুরা ইবরাহিম : আয়াত ৩৬] * এখানে ‘৯ সর্বনাম দ্বারা প্রতিমাগুলোকে বুঝাচ্ছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।